দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়ডার আবাসনে উদ্ধার প্রাক্তন দিল্লি মুখ্যসচিবের ঝুলন্ত দেহ। সেক্টর ৮২-এর একটি একটি হাউজিং কমপ্লেক্সের ফ্ল্যাট থেকে অবসরপ্রাপ্ত আইএএস রাকেশ মেহতার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, নিজের বাড়িতেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফেজ-২ থানার পুলিশ। এরপর ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনার দিকটিই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে ঠিক কী কারণে এরম চরম সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া নোটের বিষয়বস্তু যাচাই করে মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

প্রবীণ এই প্রাক্তন আমলার আকস্মিক মৃত্যুতে প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠেছে। তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। রাকেশ মেহতার ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কেও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। দিল্লির প্রশাসনিক মহলে পরিচিত নাম ছিল রাকেশ মেহতা। তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের সরকারের সময়ে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত দিল্লির মুখ্যসচিবের দায়িত্ব সামলেছিলেন তিনি।

আরও পড়ুন: ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

দীর্ঘ কর্মজীবনে দিল্লি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এই আইএএস আধিকারিক। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD)-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর মুখ্যসচিব থাকাকালীন দিল্লির গনপরিবহণ ব্যবস্থাকে আধুনিক করার উদ্যোগের অংশ হিসেবে শহরে লো-ফ্লোর বাস চালুর প্রক্রিয়াও শুরু হয়েছিল। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া সুইসাইড নোটে কী লেখা রয়েছে এবং সেটি থেকে কোনও সূত্র মেলে কি না, সেদিকেই নজর তদন্তকারীদের।

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে