ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সার্ভারে প্রযুক্তিগত গোলযোগ, আর তার জেরেই এক ধাক্কায় থমকে গেল ব্রিটেনের বিমান পরিষেবা। ফ্লাইট প্রসেসিং সিস্টেমে সমস্যার কারণে মঙ্গলবার দেশজুড়ে বাতিল হয়েছে এক হাজারেরও বেশি ফ্লাইট । হিথরো, গ্যাটউইক, স্ট্যানস্টেডের মতো ব্যস্ত বিমানবন্দরগুলিতে ব্যাপক প্রভাব পড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বিমান না ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েন বহু যাত্রী। ব্রিটেনের National Air Traffic Services (NATS) জানিয়েছে, মঙ্গলবার তাদের ফ্লাইট প্রসেসিং সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। সমস্যার কারণ জানার পরেই ইঞ্জিনিয়ারদের একটি দল তা মেরামতের কাজে নামে। এর জেরে সকালের দিকে একাধিক বিমান নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে চলাচল করে।

মঙ্গলবার সন্ধ্যায় NATS জানায়, প্রযুক্তিগত সমস্যাটি সমাধান করা হয়েছে। যদিও তার পরেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগে। রাত পর্যন্ত ব্রিটেনের অন্তত ১৫টি বিমানবন্দরে উড়ান পরিষেবা ব্যাহত ছিল বলে খবর। FlightAware-এর তথ্য অনুযায়ী, হিথরো থেকে অন্তত ১০০টি এবং গ্যাটউইক থেকে প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল হয়। প্রায় ২৫০টি বিমান দেরিতে চলাচল করে। এডিনবার্গ, ডাবলিন, লুটন ও বার্মিংহ্যাম-সহ আরও একাধিক বিমানবন্দরেও বাতিল ও বিলম্বের ঘটনা ঘটে। FlightRadar24-এর তথ্যেও ব্রিটেনের বিমান পরিষেবায় বড়সড় বিঘ্নের ছবি উঠে এসেছে। এই প্রযুক্তিগত বিভ্রাটের প্রভাব পড়ে British Airways, easyJet, KLM, Lufthansa, Swiss এবং Air India-সহ একাধিক বিমান সংস্থার পরিষেবায়। জানা গিয়েছে, মঙ্গলবার British Airways-এর ৯৬টি, easyJet-এর ৯২টি, KLM-এর ২০টি, Lufthansa-র ১২টি এবং Swiss-এর ১১টি ফ্লাইট বাতিল হয়।

আরও পড়ুন: আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

এয়ার ইন্ডিয়া (Air India)-ও যাত্রীদের সতর্ক করে জানায়, NATS-এর সার্ভারে প্রযুক্তিগত সমস্যার কারণে ব্রিটেনজুড়ে বিমান চলাচল প্রভাবিত হয়েছে। এর ফলে সংস্থার কয়েকটি ফ্লাইটে দেরি হয় এবং কিছু ফ্লাইট বাতিলও করা হয়েছে। বিমান পরিষেবায় এই বিপর্যয়ের ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছয়। অভিযোগ, অনেক বিমানবন্দরে চার ঘণ্টারও বেশি অপেক্ষার পর যাত্রীদের জানানো হয় তাঁদের ফ্লাইট বাতিল হয়েছে। বিমান বাতিল হওয়ার পর লাগেজ ফেরত পেতেও সমস্যায় পড়েন অনেকে। 

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে