বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি  

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ব্রিটেন: ভয়াবহ টাইটানিক দুর্ঘটনার কথা জানেন না এমন মানুষ বিরল। পৃথিবীর সবথেকে বড় এই জাহাজ একটি হিমশৈলে ধাক্কা খেয়ে পরিণত হয়েছিল মৃত্যুকূপে। জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক আজও বিশ্বের সবচেয়ে বেশি দেখা সিনেমাগুলির মধ্যে একটি। টাইটানিকের দুর্ঘটনা বহু মানুষের প্রাণ কেড়েছিল।

তবে ভাগ্যবশত বেঁচেও গিয়েছিলেন কেউ কেউ। সেই বেঁচে যাওয়া সৌভাগ্যবানদের একজনের লেখা একটি চিঠি নিলামে উঠে বিক্রি হয়েছে ৩৯৯,০০০ ডলারে। যার ভারতীয় মূল্য ৩.৪ কোটি টাকা।

নিলাম সংস্থা হেনরি অলড্রিজ অ্যান্ড সন চিঠিটিকে “জাদুঘরে রাখার মতো” হিসেবে বর্ণনা করেছে। চিঠিটি কিনেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তিগত সংগ্রাহক। ইংল্যান্ডের উইল্টশায়ারে অবস্থিত নিলাম সংস্থাটি শনিবার বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে।

হিমশৈলের সঙ্গে সংঘর্ষের ফলে টাইটানিক আটলান্টিকের বরফগলা জলে তলিয়ে গিয়েছিল। তার কয়েকদিন আগে কর্নেল আর্চিবাল্ড গ্রেসির লেখা চিঠিটি ১৯১২ সালের ১০ এপ্রিল সাউদাম্পটন থেকে লেখা হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রী ছিলেন গ্রেসি। আয়ারল্যান্ডের কুইন্সটাউন (বর্তমানে কর্ক) যাওয়ার পথে তিনি চিঠিটি পাঠিয়েছিলেন। ভয়াবহ বিপর্যয়ের আগে জাহাজটির দুটি স্টপের মধ্যে একটি ছিল এই কুইনস্টনেই।

দ্য নিউ ইয়র্ক পোস্ট অনুসারে, চিঠিতে ৫৪ বছর বয়সী গ্রেসি টাইটানিক সম্পর্কের প্রশংসা করে লিখেছিলেন “এটি একটি চমৎকার জাহাজ। কিন্তু এর সম্পর্কে রায় দেওয়ার আগে আমি আমার যাত্রার শেষের জন্য অপেক্ষা করব।” এই চিঠি লেখার কয়েকদিন পরেই হয় টাইটানিক বিপর্যয়।  ১৯১২ সালের ১৫ এপ্রিল আটলান্টিকে তলিয়ে যায় টাইটানিক।

গ্রেসি ছিলেন টাইটানিক দুর্ঘটনায় বেঁচে ঘরে ফেরাদের মধ্যে একজন। ১৯১৩ সালে মরণোত্তর প্রকাশিত বই ‘দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক’-এ নিজের পালানোর কথা বর্ণনা করে গিয়েছিলেন তিনি।

পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা