পেট্রল রপ্তানি বন্ধ করতে চলেছে রাশিয়া, কেন এমন সিদ্ধান্ত পুতিনের?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কটে ভুগছে গোটা বিশ্ব। হরমুজের দরজা ইরান সম্পূর্ণ খোলা না রাখায়  রান্নার গ্যাস ও পেট্রলের দোকানগুলিতে পড়েছে লম্বা লাইন। এই আবহেই সামনে এসেছে আরও এক মারাত্মক খবর। পেট্রল রপ্তানি বন্ধ করতে চলেছে রাশিয়া। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে সৃষ্ট অস্থিরতার মধ্যে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহকে অগ্রাধিকার দিতে এবং জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে পুতিন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ১লা এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি মন্ত্রণাককে এই নির্দেশ দিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত চালু থাকতে পারে। একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেই বৈঠকে। সেখানেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি নির্দেশকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়। পুতিন কড়া নির্দেশ দিয়ে বলেছেন দেশের জ্বালানির দাম যেন পূর্বাভাসের চেয়ে বেশি না বাড়ে। তবে রাশিয়ার এই সিদ্ধান্তে বহু দেশের সমস্যা বাড়বে কারণ অনেকেই রাশিয়ার থেকে তেল কেনে। রাশিয়া তেল রপ্তানি না করলে বিশ্ববাজারে আরও হাহাকার বাড়বে বলে মনে করছেন অনেকেই। 

আরও পড়ুন: ভেনিজুয়েলা-ইরানের পর এবার এই দেশ দখল করতে চলেছেন ট্রাম্প

রাশিয়া সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার প্রেসিডেন্টের নির্ধারিত লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের জ্বালানির দাম যাতে পূর্বাভাসের বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে। জ্বালানি মন্ত্রক জানিয়েছে, তেল পরিশোধনের হার স্থিতিশীল রয়েছে এবং দেশের বাজারে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ রয়েছে। শিল্প সংস্থাগুলি নিশ্চিত করেছে যে গ্যাসোলিন ও ডিজেলের যথেষ্ট মজুত আছে এবং তা দেশের চাহিদা মেটাতে সক্ষম।’ রুশ ফেডারেশন সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, নোভাক উল্লেখ করেছেন যে, পশ্চিম এশিয়ায় চলমান সংকট বিশ্বব্যাপী তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের দামে উল্লেখযোগ্য অস্থিরতা সৃষ্টি করছে। তিনি বলেন,  যদিও বিদেশে রুশ জ্বালানির চাহিদা এখনো প্রবল। 

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর