চট্টগ্রাম ও যশোর সেনা ঘাঁটি রক্ষার দায়িত্ব পেল ‘গণহত্যাকারী’ পাক ফৌজ

Share:

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিন্ডি: একাত্তরের মুক্তিযুদ্ধের ‘রক্তাক্ত’ ইতিহাসকে ভুলে গণহত্যাকারী পাক ফৌজের সঙ্গে হাত মেলাল বাংলাদেশ সেনা। ভারতের সঙ্গে লড়তে দুই দেশের সেনাকে নিয়ে গঠিত হচ্ছে বিশেষ বাহিনী। পাশাপাশি ভারত সীমান্ত সংলগ্ন দুই গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি রক্ষার দায়িত্বও দেওয়া হয়েছে পাক ফৌজকে। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাওয়ালপিন্ডিতে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামার-উল-হাসানের বৈঠকে ও্‌ই সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গিয়েছে।

গত ৫ অগস্ট পাকিস্তানপ্রেমী বাংলাদেশ সেনাবাহিনীর বিদ্রোহের মুখে প্রাণ নিয়ে ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব পান পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য হিসাবে পরিচিত মোল্লা মুহাম্মদ ইউনূস। যিনি মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান সেনাবাহিনীকে মদত জোগানো রাজাকার বাহিনীর অন্যতম নেতা ছিলেন। ক্ষমতায় বসেই বাংলাদেশ সেনাবাহিনীকে পাকিস্তান ফৌজের সহযোগী শাখা হিসাবে গড়ে তোলার কাজ করতে শুরু করেছেন। আর ওই কাজে দোসর হিসাবে পেয়েছেন জামায়াত ইসলামীর কট্টর সমর্থক হিসাবে পরিচিত সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে।

ইতিমধ্যেই বাংলাদেশ সেনাকে ভারতের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি করার জন্য প্রশিক্ষণ দিতে পাক ফৌজের সঙ্গে এক চুক্তি হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসে ময়মনসিংহ, খুলনা ও কুমিল্লা সেনা ঘাঁটিতে বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দেবে গণহত্যাকারী পাক ফৌজ। পরে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে প্রশিক্ষণ নেবে বাংলাদেশি সেনা। প্রতিটি সেনা ঘাঁটি থেকে এক হাজার করে বাছাই করা জওয়ান ও আধিকারিকদের এই প্রশিক্ষণ দেওয়া হবে।

রাওয়ালপিন্ডিতে প্রশিক্ষণের সময় অত্যাধুনিক সমরাস্ত্র কীভাবে চালাতে হয়, তা শেখানো হবে। সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে এফ-১৬ যুদ্ধবিমান-সহ একাধিক সমরাস্ত্রও বিশেষ ধার হিসাবে দিচ্ছে পাক ফৌজ। প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক সংবাদমাধ্যমের দাবি, চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সেনা প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছিলেন পাক ফৌজের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির সামশেদ মির্জা। পাক ফৌজের সেই প্রস্তাব গ্রহণ করার পাশাপাশি কীভাবে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনার জন্য প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট কামর-উল হাসানকে তড়িঘড়ি রাওয়ালপিন্ডি পাঠিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ জামান।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পাশাপাশি পাক ফৌজের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির সামশেদ মির্জার সঙ্গেও বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর পিএসও। ওই বৈঠকেই ভারতের সঙ্গে ‘যুদ্ধ’ল বাঁধলে বাংলাদেশ ও পাক ফৌজ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে বলে ঠিক হয়েছে। সেক্ষেত্রে দুই দেশের সেনাকে নিয়ে বিশেষ বাহিনীও গঠনের সিদ্ধান্ত হয়েছে। যুদ্ধ বাঁধলে ভারতীয় সেনা চট্টগ্রাম ও যশোর সেনা ঘাঁটিতেই প্রথম আক্রমণ চালাবে এমন আশঙ্কায় ওই দুই সেনা ঘাঁটি পাহারায় পাক ফৌজ মোতায়েনেরও সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ সেনার প্রিন্সিপাল স্টাফ অফিসারের বৈঠকের পরে পাক ফৌজের জনসংযোগ বিভাগ আইএসপিআরের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের শীর্ষ সেনা কর্তার বৈঠকে উভয়েই সহমত পোষণ করেছেন যে, বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং  দুই দেশের সম্পর্ক অটুট থাকবে। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান-প্রদান, সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রাবৃদ্ধি নিয়েও আলোচনা করেছেন  পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের পিএসও।

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! পুলিশের জালে কুখ্যাত সন্ত্রাসী ফিরোজ, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর