ব্রাজিলে পর্যটক বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৫

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে মর্মান্তিক পথদুর্ঘটনা। ব্রাজিলের  সাও হোসে দো জ্যাকুইপ শহরে  একটি পর্যটক বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন এবং আহত ছয় জন।  পুলিশ সূত্রে জানা গিয়েছে বাহিয়ার নোভা ফাতিমা এবং গাভিয়াও শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ফেডারেল সড়কে রাতের আঁধারে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এই দুর্ঘটনায় বেশি প্রাণ হারিয়েছেন পর্যটক বাসের যাত্রীরা। তবে এই মর্মান্তিক পথদুর্ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে জ্যাকোবিনা পৌরসভা কর্তৃপক্ষ। পাশাপাশি নিহত পরিবারের জন্য অনুদানের ঘোষণা করা হয়েছে।

এই দুর্ঘটনা নিয়ে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে এই দুর্ঘটনা হয়। খবর  পেয়েই তারা ঘটনাসস্থলে পৌঁছান। তবে দুঃখের বিষয় ততক্ষণে   ঘটনাস্থলেই প্রাণ হারান ২৪ জন যাত্রী। এরপরেই চলে উদ্ধারকার্য। ইতিমধ্যেই নিহত দেহ শনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কি করে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি । দুর্ঘটনার কারণ জানতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখা শুরু করেছে।

উল্লেখ্য, ব্রাজিলে এই ঘটনা প্রথম নয় । ব্রাজিলে প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। গত আগস্টে সাও পাওলোতে সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়। এছাড়াও ২০২২ সালে ব্রাজিলে বাস দুর্ঘটনায় প্রাণ  হারিয়েছিলেন ১০ জন ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের