মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

আমেরিকার ফ্লোরিডায় মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা! রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার ফ্লোরিডায় মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা! রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে। বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান ‘৭৫৯৮’ রানওয়ে থেকে ছিটকে গিয়ে মাটিতে থাকা একাধিক যানবাহনকে ধাক্কা দেয় এবং বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে এসেছিল এবং এটি যখন রানওয়ে অতিক্রম করছিল তখন এর গতিবেগ ছিল ১১২ নট বা ঘণ্টায় ২০৭ কিলোমিটার। বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের ডায়াগোনাল রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। নিমেষে কালো ধোঁয়ায় মুড়ে যায় রানওয়ে চত্বর।

দুর্ঘটনার পর একটি সাংবাদিক সম্মেলনে মিয়ামি-ডেড ফায়ার চিফ রে জাদাল্লাহ জানিয়েছেন, ইস্টার্ন ডেলাইটিং সময় অনুসারে গতকাল দুপুর ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও পাঁচজন আহত হয়েছেন। যাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনার পর বিমানের ভিতরে আটকে পড়া পাইলট ও কো-পাইলটকে উদ্ধারের জন্যে ৬০টির বেশি উদ্ধারকারী ইউনিট এবং ২০০ জন কর্মী কাজ শুরু করেন। জানা গিয়েছে, প্লেনটি ছিল ৩২ বছর পুরনো একটি বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেটার, যা ‘২১ এয়ার’ নামের একটি কার্গো এয়ারলাইন দ্বারা পরিচালনা হচ্ছিল। নিহত ক্রু সদস্যদের জন্যে শোক প্রকাশ করেছেন অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল এবং ২১ এয়ার কর্তৃপক্ষ।

প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে, আজ মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ২১ এয়ার দ্বারা পরিচালিত অ্যামাজন এয়ারের একটি বিমান মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা এখনও এর বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। ঠিক কী ঘটেছে তা বোঝার জন্য আমরা স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদেরে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি। এই মুহূর্তে, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলচ এতে জড়িত সকলের নিরাপত্তা, সুস্থতা এবং যত্ন। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য আমরা সম্ভাব্য সবকিছু করছি।’ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) সভাপতি জেনিফার হোমেনডির নেতৃত্বে একটি তদন্তকারী দল। দুর্ঘটনার পরপরই সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে রবিবার সন্ধ্যায় চারটি রানওয়ের মধ্যে দুটি পুনরায় খুলে দেওয়া হয়। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেক্সাসের ট্রিনিটি বে-তে অ্যামাজন প্রাইম এয়ারের একটি একই মডেলের বোয়িং ৭৬৭-৩০০ বিমান ভেঙে পড়েছিল। যার ফলে তিনজনের মৃত্যু হয়েছিল।

আজ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের