‘রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হোক’, ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনার মধ্যেই ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেন ট্রাম্প। আলাপ আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের অঙ্গীকার করেছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধ করতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের মধ্যে আলোচনা জরুরী বলে জানিয়েছেন তিনি।

এই নিয়ে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘ইউক্রেন একটি চুক্তি করতে চায় রাশিয়ার সঙ্গে । অবিলম্বে এই পাগলামি বন্ধ করা দরকার। যুদ্ধবিরতির মাধ্যমে উভয়পক্ষের মধ্যে আলোচনা শুরু করা উচিত। এই যুদ্ধে ইউক্রেইন প্রায় চার লক্ষ সেনা হারিয়েছে।’ তিনি আরও লিখেছেন, ‘আমি পুতিনকে ভালোভাবে চিনি। এটাই তাঁর সক্রিয় হওয়ার সময়। চিন সাহায্য করতে পারবে। গোটা বিশ্ব অপেক্ষায় আছে!’

এদিকে ট্রাম্পের এই আহ্বানের পরে পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পুতিন তাঁদের নিজ নিজ শর্ত তালিকাবদ্ধ করার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে।

রবিবার(৮ ডিসেম্বর)ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়া দিয়েছিল জেলেনস্কি। সামাজিক মাধ্যম তিনি জানান, শান্তি শুধু একখণ্ড কাগজ না, এক্ষেত্রে অঙ্গীকারেরও প্রয়োজন। অন্য যে কারও চেয়ে ইউক্রেইনই শান্তি বেশি চায়। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাশিয়া আলোচনা করার জন্য প্রস্তুত আছে, কিন্তু সেটি হতে হবে ২০২২ সালে ইস্তাম্বুলে যে সমঝোতা হয়েছিল তার ভিত্তিতে আর এতে বর্তমান বাস্তবতাও আলোচনায় আনতে হবে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে