কানাডাকে আমেরিকার অঙ্গ রাজ্য হওয়ার প্রস্তাব ট্রাম্পের

পাশাপাশি কথোপকথনে অনেক হাসি-ঠাট্টা হলেও ট্রাম্প স্পষ্ট করে দেন, তিনি জানুয়ারির ২০ তারিখের মধ্যেই কানাডার শুল্ক আরোপের সিদ্ধান্ত নেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। সপ্তাহ কয়েক আগে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী ঠেকাতে, বানিজ্যিক ক্ষতি এবং অর্থনৈতিক মন্দার কারণে কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্ত সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। যে কারণে ৭০টিরও বেশি দেশ থেকে অবৈধ অভিবাসী এবং বিপুল পরিমাণ মাদক মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তাই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের কানাডার উপর বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন, যাতে রীতিমতো ভয় পেয়ে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরেই গত শুক্রবার (২৯ নভেম্বর) তড়িঘড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটে যান কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শুল্ক বাড়ানোর ইস্যুতে ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ট্রুডো। বিশ্বের এমন পরিস্থিতিতে বাণিজ্যিক শুল্ক বাড়লে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলেও জানান জাস্টিন ট্রুডো। তা নিয়েই দু’পক্ষের বৈঠক হয়। এবার সেই বৈঠক থেকেই একটি নয়া তথ্য বেরিয়ে এল। ট্রাম্প নাকি ট্রুডোকে বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক দুই দেশের মধ্যে বাণিজ্য ও অভিবাসন সমস্যা সমাধান না করতে পারে, কানাডার অর্থনীতিকে ধ্বংস করে ফেলে, তাহলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়া উচিত কানাডার।’ এই বিষয়ে ট্রাম্প-ট্রুডোর আলোচনার টেবিলে উপস্থিত দুই ব্যক্তি জানিয়েছেন, ট্রাম্প ট্রুডোকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার জন্যে স্বাগত জানালেও কানাডার প্রধানমন্ত্রী হিসেবে কঠোর ও স্পষ্টভাষী ছিলেন ট্রুডো। বৈঠকে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির প্রসঙ্গও তুলেছিলেন ট্রাম্প, যাতে আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন ট্রুডো।

প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। যদি কানাডা সীমান্ত সমস্যা ও বাণিজ্য ঘাটতি সমাধান করা যায়, তাহলে তিনি কানাডার সব পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবেন। এরপর ট্রুডো ট্রাম্পকে জানিয়েছেন, এই শুল্ক আরোপ করলে কানাডার অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এরপরই ট্রাম্প ট্রুডোকে যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। পাশাপাশি কথোপকথনে অনেক হাসি-ঠাট্টা হলেও ট্রাম্প স্পষ্ট করে দেন, তিনি জানুয়ারির ২০ তারিখের মধ্যেই কানাডার শুল্ক আরোপের সিদ্ধান্ত নেবেন।

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…