ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কি কি শর্ত দিয়েছিল তেহরান? বাড়ছে যুদ্ধের আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে  শান্তিপ্রস্তাব পাঠিয়েছিল তেহরান। আর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুই মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প সাফ জানিয়েছেন তেহেরানের দেওয়া শর্ত কোনও ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তিনি দাবি করেছেন, তেহরানের শর্তগুলো “সম্পূর্ণ অগ্রহণযোগ্য”। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। দুই পক্ষের এই বার্তার পরেই মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলেছে।  

ট্রাম্প নিজে তেহরানের পাল্টা প্রস্তাব সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি, তবে তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি সংক্ষিপ্ত পোস্টে জানিয়েছেন যে তিনি  তেহেরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। তিনি লিখেছেন, “আমি এইমাত্র ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছি। এটা আমার পছন্দ হয়নি,  একেবারেই অগ্রহণযোগ্য!”  ওয়াল স্ট্রিট জার্নাল, সূত্রে খবর, ইরান ওয়াশিংটনের কাছে তাদের নিজস্ব দাবি পেশ করেছে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম একটি তৃতীয় দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এমনকি  হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম ক্ষমতা বজায় রাখার আর্জিও  জানানো হয়েছে সেই প্রস্তাবে। 

আরও পড়ুন: ইনস্টাগ্রামে ব্লক করা হয়েছে রাহুল-বিজয়ের রিল, কংগ্রেসের অভিযোগের জবাব দিল কেন্দ্র

স্পষ্ট করে কিছু না জানালেও পরে সাংবাদিক শ্যারিল অ্যাটকিসনের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ওপর ‘ঘনিষ্ঠভাবে নজর রাখছে’ আমেরিকা । মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা কোনো এক সময় ওটা পেয়ে যাব। যখনই আমরা চাইব। আমরা এর ওপর নজর রাখছি। আমি ‘স্পেস ফোর্স’ নামে একটি দল চালিয়েছি, এবং তারাও এর ওপর নজর রাখছে যদি কেউ ওই জায়গার কাছাকাছি আসে, আমরা তা জানতে পারব এবং আমরা তাদের উড়িয়ে দেব।”  অন্যদিকে ট্রাম্পের জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা যেকোনো নতুন হামলার প্রতিশোধ নিতে তারা পিছপা হবে না এবং হরমুজ প্রণালিতে আরও বিদেশি যুদ্ধজাহাজ প্রবেশের অনুমতি দেবে না। এক্স হ্যান্ডেলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “আমরা শত্রুর কাছে কখনো মাথা নত করব না  এবং যদি   আলোচনার কথা হয়  তার মানে আত্মসমর্পণ বা পিছিয়ে যাওয়া নয়।” 

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা