অভিবাসন ইস্যুতে বিপাকে ট্রাম্প, তলানিতে ঠেকেছে জনপ্রিয়তা

দেশজুড়ে অভিবাসীদের উপর কঠোর দমন-পীড়ন চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিবাসন ইস্যুতে জোর ধাক্কা! রেকর্ড পরিমাণ জনসমর্থন কমছে ট্রাম্পের। দেশজুড়ে অভিবাসীদের উপর কঠোর দমন-পীড়ন চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণেই এক মাসের কম সময়ের মধ্যে আমেরিকায় দু’জন নিহতের ঘটনায় তোপের মুখে পড়েছেন ট্রাম্প। ফলস্বরূপ অভিবাসন ইস্যুতে জনসমর্থন কমছে ট্রাম্পের। সোমবার (২৬ জানুয়ারি) একটি সমীক্ষায় বিষয়টি তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, এই মূহুর্তে মাত্র ৩৯ শতাংশ আমেরিকান অভিবাসী ইস্যুতে ট্রাম্পের সমর্থন করছেন। চলতি মাসের শুরুতে এই সমর্থনের হার ছিল ৪১ শতাংশ। সুতরাং মাসের শেষে ২ শতাংশ জনসমর্থন আরও কমে গিয়েছে। যা কিনা ট্রাম্পের জনপ্রিয়তার উপর প্রভাব ফেলছে।

গত ৭ জানুয়ারি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টের গুলিতে নিহত হয়েছেন তিন সন্তানের মা রিনি নিকোল গুড (৩৭)। এরপর গত শনিবার (২৪ জানুয়ারি) অভিযানের সময়ে ফেডারেল বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টি। ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকায় অভিবাসীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। দেশ থেকে ছাঁটাই করেছে বহু অভাবাসীকে। এর জেরে ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চরমে উঠেছে। এরপরেই সমীক্ষাটি চালানো হয়। গত শুক্রবার থেকে রবিবারের মধ্যে এই সমীক্ষাটি চালানো হয়েছিল। পুলিশের গুলিতে একই মাসে দুই অভিবাসীর মৃত্যুতে ট্রাম্পের অভিবাসীদের কার্যক্রমের বিরোধিতা আরও তুঙ্গে উঠেছে।

নতুন সমীক্ষায় ৫৮ শতাংশ উত্তরদাতা অননুমোদিত অভিবাসনের বিরুদ্ধে সুর উঁচিয়ে বলেছেন, ট্রাম্পের অভিবাসী অভিযানে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এজেন্টরা ‘অনেক বেশি বাড়াবাড়ি’ করছেন। অন্যদিকে ২৬ শতাংশ আমেরিকান ট্রাম্পকে সমর্থন করে বলেছেন, তাঁদের কার্যক্রম ‘ঠিকই আছে’, তারা যথেষ্ট কঠোর হননি। তবে ক্রমবর্ধমান চাপের মুখে পড়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি তার সীমান্তবিষয়ক প্রধান (বর্ডার জার) টম হোম্যানকে মিনিয়াপোলিসে পাঠাবেন। মিনেসোটার ডেমোক্র্যাটিক গভর্নর টিম ওয়ালজের সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের