টুইটারের নীল পাখির বাসা বদল,নিলামে উঠল টুইটারের লোগো  

Share:

নিজস্ব প্রতিনিধি: টুইটারে অনেক দিন আগে থেকেই ছিল নীল পাখির বাস। কিন্তু এলন মাস্ক এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির দায়িত্ব নেওয়ার পর থেকে টুইটারে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। যেমন টুইটার হ্যান্ডেল হয়ে গিয়েছে X হ্যান্ডেল। আবার পরিবর্তনের পালা। নীল পাখি এবার তার বাসা বদল করল। নতুন বাসার হদিশ না মিললেও, বাসা বদল পরিবর্তন যে হয়ে গিয়েছে তাতে সন্দেহ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত সদর দফতরে নীল পাখি’র আইকনিক লোগোটি নিলামে তোলা হয়েছিল সম্প্রতি।

নীল পাখিটি নিলামে ৩৪ হাজার ৩৭৫ ডলার অর্থাৎ প্রায় ৩০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। নিলাম কোম্পানির জনসংযোগ কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন। প্রায় ২৫৪ কেজি ওজনের এবং ১২ ফুট লম্বা, ৯ ফুট চওড়া এই নীল পাখির লোগোটির ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

যে নিলামে নীল পাখিটি নিলামে তোলা হয়েছিল, সেখানে অ্যাপল-১ কম্পিউটার প্রায় ৩.২২ কোটি টাকায় (৩.৭৫ লক্ষ ডলার) নিলামে উঠেছিল। এছাড়া স্টিভ জোবসের স্বাক্ষরিত একটি অ্যাপল চেক প্রায় ৯৬.৩ লক্ষ টাকায় (১,১২,০৫৪ ডলার) নিলামে তোলা হয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালে, এলন মাস্ক প্রায় ৩৩৬৮ বিলিয়ন টাকা (৪৪ বিলিয়ন ডলার) দিয়ে মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটার কেনার ঘোষণা দিয়েছিলেন। চুক্তিটি সম্পন্ন হওয়ার পর, সেই সময় এলন মাস্ক বলেছিলেন যে গণতন্ত্রের সুষ্ঠু কার্যকারিতার জন্য বাকস্বাধীনতা অপরিহার্য। মাস্ক এও বলেছিলেন যে তিনি চান টুইটার নতুন বৈশিষ্ট্য এবং বর্ধিতকরণ সহ সর্বকালের সেরা স্থান পান।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩