‘মুদ্রাস্ফীতি নিয়ে কিছু বলুন’, তুষার চিতার ভিডিও শেয়ার করতেই ট্রোলড ইমরান খান

পাকিস্তানের মানুষ যেখানে নিরাপদে নেই, সেখানে তুষার চিতার বৃদ্ধি বেশ সন্তোষজনক। পাক সরকারের অগ্রাধিকার বোঝাই যাচ্ছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার ৪৫ সেকেন্ডের একটি তুষার চিতার ভিডিও সোশ্য়াল মিডিয়ায় শোয়ার করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে সেই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘খাপলু, জিবিতে লাজুক তুষার চিতাবাঘের বিরল ফুটেজ’। ওই ফুটেজে দেখা যাচ্ছে আদিগন্ত বিস্তৃত তুষার রাজ্যে একটি চিতা মৃদু গর্জন করে এগিয়ে যাচ্ছে। একসময় সেটি ক্যামেরার আড়ালেও চলে যায়। এই ভিডিওটি শেয়ার হতেই পাক নেট নাগরিকদের রোষের মুখে পড়লেন প্রধানমন্ত্রী ইমরান খান। সিংহভাগ মানুষই তাঁকে তীব্র ভর্ৎসনা করে লেখেন, গোটা পাকিস্তান ভয়ানক মুদ্রাস্ফীতির কবলে আর আপনি কিনা তুষার চিতার ভিডিও দেখাচ্ছেন।

 

এক নেটনাগরিক লিখেছেন, ‘পাকিস্তানের মানুষ যেখানে নিরাপদে নেই, সেখানে তুষার চিতার বৃদ্ধি বেশ সন্তোষজনক। পাক সরকারের অগ্রাধিকার বোঝাই যাচ্ছে’। উসামা খুরশিদ কুরেশী নামে আরেকজন লিখেছেন, খুব সুন্দর, প্লিজ পেট্রল-ডিজেল, গ্যাস ও বিদ্যুতের দাম, বেকারত্বের শতাংশ, মুদ্রাস্ফীতির শতাংশ, রাষ্ট্রীয় ব্যাঙ্কের রিজার্ভ, চলতি হিসাবের ঘাটতি সম্পর্কে কিছু জানান। সম্প্রতি খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের স্থানীয় ভোটে পর্যুদস্ত হয়েছে ইমরান খানের দল। সেই প্রসঙ্গ তুলে তিনি আরও তীব্র কটাক্ষ ছুঁড়ে লিখেছেন, কিছু তো ভগবানের ভয় করো ভাই, খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে ভোটের ফল তোমাকে শিক্ষা দেয়নি দেখছি। আরেক নেট নাগরিক লিখেছেন, দেশ দুবেলা রুটির চিন্তা করছেন, আর আপনি পর্যটন নিয়ে ভাবছেন।

 

প্রসঙ্গত, পাকিস্তানে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের ক্ষমতায় আসার প্রথম বছরে পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের সংবাদপত্র দি ডনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে পুরুষ বেকারত্বের হার ৫.১ শতাংশ থেকে ৫.৯ শতাংশে এবং মহিলাদের বেকারত্বের হার ৮.৩ শতাংশ থেকে ১০ শতাংশে পৌঁছে গিয়েছে। পাশাপাশি পাকিস্তান সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২০১৭-১৮ সালে বেকারত্বের হার ৫.৮ শতাংশ থেকে ২০১৮-১৯ সালে ৬.৯ শতাংশে পৌঁছে গিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান সরকারের অধীনে গত তিন বছর চার মাসে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা ৩০.৫ শতাংশ পতন হয়েছে। এই পরিস্থিতিতে একটি তুষার চিতার ভিডিও শেয়ার করে পাক নাগরিকদের রোষের মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য