টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৫৯ জনে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : টাইফুন ‘ইয়াগি’র তাণ্ডবে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জন। ইতিমধ্যেই ভূমিধসেই নিহত হয়েছে ৪৬ জন। এছাড়া আহত হয়েছে প্রায় ‘কয়েক শ’ মানুষ। শুধু তাই নয় এই ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দেশটির (ভিয়েতনাম)সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার আঘাত হানা সুপার টাইফুনটিকে চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড়। ইয়াগির প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বহু এলাকা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় সোমবার বন্যা আরও বাড়তে পারে।

অন্যদিকে এই নিয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এর প্রভাবে আরও বন্যা ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ইয়াগির প্রভাবে ভূমিধস ও বন্যার কারণে নিহত-নিখোঁজের মত ঘটনা ঘটেছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রবিবার (৮ সেপ্টেম্বর)টাইফুন ইয়াগি শক্তি হারিয়ে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে রূপ নিয়েছিল। টাইফুন ইয়াগির প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ২০৮ থেকে ৪৩৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ইয়াগির প্রভাবে আরও বন্যা ও ভূমিধস হতে পারে। তাই বাড়তি সতর্কতা জারি করা হচ্ছে।

শনিবার(৮ সেপ্টেম্বর)স্থানীয় সময় দুপুরে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে আঘাত হানে এই টাইফুনটি। এই সময় ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের হাই ফোং এবং কোয়াং নিহ অঞ্চলে আছড়ে পড়ে ইয়াগি।

রবিবার(৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানিয়েছে, ইয়াগির প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে বহু গাছপালা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন শিল্প এলাকার কার্যক্রম বন্ধ হয়েছে। দেশটির বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে। এছাড়াও রাস্তাঘাটেও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে।

উল্লেখ্য, ইয়াগি হল চলতি বছর এশিয়ার কোনো দেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। দেশটির উত্তরাঞ্চলীয় হাইফং ও কোয়াং নিহ অঞ্চলের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই নিয়ে সতর্ক করেছে দেশটির আবহাওয়া সংস্থা। বৃষ্টি অব্যাহত থাকায় আরও বন্যা ও ভূমিধস ভয়াবহ রুপ ধারন করতে পারে যেকোন মুহূর্তে। বন্যার ঝুঁকি মধ্যে রয়েছে উত্তরাঞ্চলের চারটি প্রদেশ।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের