সোমালিয়ায় জঙ্গি হামলায় নিহত উগান্ডার ৫৪ সেনা জওয়ান

শনিবার এই তথ্য জানিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি। 

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় নিহত হলেন উগান্ডার ৫৪ সেনা জওয়ান। নিহতরা সোমালিয়ায় শান্তিরক্ষী হিসেবে মোতায়েন ছিলেন। শনিবার এই তথ্য জানিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি। 

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত বুলামারের ঘাঁটিতে এক সপ্তাহ আগে এই হামলা চালানো হয় বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন মুসেভেনি। সেই হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে জঙ্গি গোষ্ঠী আল শাবাব গত ২৬ মে দাবি করা হয় যে, আত্মঘাতী বোমা হামলায় ১৩৭ সেনা জওয়ান নিহত হয়েছে। উগান্ডার প্রেসিডেন্ট জানিয়েছেন যে, সেনা ঘাঁটিটি জঙ্গি গোষ্ঠীর হাত থেকে পুনরুদ্ধার করেছে উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ)। প্রসঙ্গত গত সপ্তাহে মুসেভেনি হামলার বিষয়ে জানিয়েছিলেন। কিন্তু সেই সময় হতাহতের সংখ্যা প্রকাশ করেননি তিনি। উল্লেখ্য সোমালিয়া সরকারকে উৎখাত করতে এবং নিজেরা ক্ষমতা দখল করতে ২০০৬ সাল থেকেই সেদেশে সশস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে আল শাবাব। আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়ার সরকারকে সহযোগিতা করতে ২০২২ সাল থেকে কাজ করে যাচ্ছে এটিএমআইএস-এর ২২ হাজার সেনা জওয়ান।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী