বিপদ বাড়ছে বেঞ্জামিন নেতানিয়াহুর, এবার হাতের নাগালে পেলে গ্রেফতারের কথা জানাল ব্রিটিশ সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা করল ব্রিটিশ সরকার। ব্রিটেনের মাটিতে পা দিলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু ও তাঁর প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

সদ্যই নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের(আইসিসি)গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর আগেই অর্থপূর্ণ ইঙ্গিত দিয়েছিল ডাউনিং স্ট্রিট (ব্রিটিশ প্রশাসনিক কার্যালয়)। ডাউনিং স্ট্রিটের তরফে জানানো হয়েছিল  ব্রিটেনে ঢুকলে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু। তবে এবার তাতে অফিসিয়ালি সিলমোহর দিল ব্রিটেন।

আইসিসিরি মোট সদস্য রাষ্ট্র হলো ১২৪টি দেশ। ব্রিটেন এর অন্যতম সদস্য মধ্যে রয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, ‘ওয়ান্টেড ম্যান’ নেতানিয়াহু যদি ব্রিটেনে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এই নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র কড়া ভাষায় জানিয়েছেন, ‘আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না। ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, তাই সবসময় মেনে চলবে। কারোর জন্য ছাড় হবে না।’

এদিকে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি করা পরোয়ানা নিয়ে আইসিসি জানিয়েছে, ‘নিরাপত্তার নামে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটন করেছে তাঁরা(নেতানিয়াহু ও গ্যালান্ট) জন্য এই দুই জনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে আদালতের।’

আরও পড়ুন : ইজরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

অন্যদিকে আইসিসির রায়কে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই নিয়ে তাঁর কোন মাথা ব্যাথা নেই তা বুঝিয়ে দিয়েছেন নেতানিয়াহু প্রশাসন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেও নেতানিয়াহুর নির্দেশে গাজায়-লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। হামলার শিকার হচ্ছে বহু বেসমারিক মানুষজন।

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী