ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রুশ বাহিনীর সঙ্গে যোগ দিলেন কিমের সেনারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে কিমের দেশ। রাশিয়ায় বপ্রথমবারের মতো মিত্রদেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। এই নিয়ে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের ওপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন। তবে এই মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। তাঁদের কাছে যে তথ্য আছে, তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে। এই যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করেছে। এই অবস্থায় কিয়েভের প্রতি পশ্চিমা মিত্রদেশগুলোর নতুন করে জোরালো সমর্থন কামনা করেন তিনি।

দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। একদিকে জেলনস্কি, অন্যদিকে পুতিন দুজনেই পিছু হটতে নারাজ। আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প দুই দেশের সম্মতিতে যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছেন। এই নিয়ে জেলনস্কিকে আহ্বান জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন।

ইতিমধ্যেই ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, কুরস্ক অঞ্চলে রাশিয়া হামলা বাড়িয়েছে। সেখানে বিমান হামলার পাশাপাশি গ্লাইড বোমার ব্যবহার ও দুই শতাধিক গোলন্দাজ আক্রমণ চালিয়েছে তাঁরা। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের কর্মকর্তা আন্দ্রি কোভালেঙ্কো দাবি করেছেন, যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কিছু জানান নি।

আরও পড়ুন : সরে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল, ধাক্কা খেয়ে ভেঙে গেলে মহা বিপর্যয় ঘটবে

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষুচড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?