পহেলগাঁও নিয়ে ভারতকে কোণঠাসা করতে গিয়ে জাতিসঙ্ঘে মুখে চুনকালি পড়ল পাকিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে সারা বিশ্ব জুড়ে চলছে চর্চা। পাকমদতপুষ্ট সন্ত্রাসবাদীদের নক্কারজনক আচরণ, কাশ্মীরে পর্যটকদের উপর গুলি চালনায় সারা পৃথিবীতে কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। ইতিমধ্যেই ভারত তার প্রতিবেশী দেশের সঙ্গে যাবতীয় কূতনৈতিক সম্পর্ক স্থগিত করেছে। এর মধ্যেই এক বিশিষ্ট ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত-পাক উত্তেজনার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার আলোচনায় পাকিস্তানকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা পহেলগাঁও হামলায় পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবার জড়িত থাকার বিষয়ে ইসলামাবাদের তীব্র সমালোচনা করেছে। এই হামলায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরি ঘোড়ার চালককে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল।

আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার সদস্যরা পাকিস্তানের পারমাণবিক বক্তব্যকে উত্তেজনাকর কারণ হিসেবে চিহ্নিত করায় পরিস্থিতি আন্তর্জাতিকীকরণের জন্য ইসলামাবাদের যে প্রচেষ্টা তা ব্যর্থ হয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্যরা পাকিস্তানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে এই ঘটনা উত্তেজনা সৃষ্টির কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

পরিষদের ১০টি অস্থায়ী সদস্যের মধ্যে একটি পাকিস্তান। তারাই ‘রুদ্ধদ্বার আলোচনার’ অনুরোধ করেছিল। এক ঘন্টারও বেশি সময় ধরে চলা আলোচনায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা সন্ত্রাসী হামলার নিন্দা করে পাকিস্তানের কাছে জবাবদিহিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ওই সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ থেকে পাকিস্তানকে একথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে সন্ত্রাসীরা পহেলগাঁওয়ে ধর্মের ভিত্তিতে পর্যটকদের লক্ষ্যবস্তু করেছিল।

নিরাপত্তা পরিষদ পাকিস্তান কর্তৃক প্রায়শই ব্যবহৃত ‘ফলস ফ্ল্যাগ’ নামক গল্পটিও গ্রহণ করতে অস্বীকৃত হয়েছে এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে সকল সমস্যা সমাধান করার জন্য অনুরোধ করেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনার পর সাংবাদিকদের সামনে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিকার বলেন যে তাঁর দেশ পহেলগাঁও হামলায় জড়িত থাকার সমস্ত রকমের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তিনি ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও অভিহিত করেছেন। নিরাপত্তা পরিষদ বা ভারত এখনও পর্যন্ত এ প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে দুই দেশকেই সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানানো হয়েছে।

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা