দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে’, মঙ্গলবার ইরানকে এমনটাই হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইরানের উপর সবচেয়ে ভয়াবহ হামলা করতে পারে আমেরিকা এই আশঙ্কায় কাঁপছিল গোটা বিশ্ব। তবে না তেমনটা কিছুই হয়নি। তেহরানকে দাবি মেনে নেওয়ার জন্য তিনি নিজেই যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তার মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি ইরানের ওপর বিধ্বংসী হামলার হুমকি প্রত্যাহার করে নেন। ভারতীয় সময় বুধবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ইরানে আপাতত দু’সপ্তাহের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। তেহরানও এই যুদ্ধবিরতি মেনে নেয় এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। 

অন্যদিকে যুদ্ধ একেবারে বন্ধ করার জন্য ১০ দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। এই সমঝোতার নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১০ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উভয় দেশের প্রতিনিধি দল অংশ নেবে বলে জানা গিয়েছে।  ইরানের পক্ষ থেকে উত্থাপিত ১০-দফা  শান্তি প্রস্তাবকে ‘বাস্তবায়নযোগ্য’  বলে উল্লেখ করে করে ট্রাম্প জানিয়েছেন, এর চুক্তির পরিপ্রেক্ষিতে ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য  পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা থেকে যুক্তরাষ্ট্র বিরত থাকবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হবে বৈঠক। 

আরও পড়ুন: ইরানের তেলের খনি খার্গ দ্বীপে হামলা আমেরিকার, আজ রাতেই সবাই মরবে, হুমকি ট্রাম্পের

  এপি (AP) সূত্রে জানা গিয়েছে, আমেরিকা  ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনায় এমন একটি নির্দেশ অন্তর্ভুক্ত রয়েছে, যা ইরান ও ওমান উভয়কেই হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ‘ট্রানজিট ফি’ বা মাশুল আরোপের অনুমতি দেয়। পারস্য উপসাগরের এই সংকীর্ণ প্রবেশপথটি বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশের মাধ্যম হিসেবে কাজ করে।  এই প্রণালিটি ওমান ও ইরান উভয় দেশেরই আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত। এটিকে বরাবরই একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে গণ্য করা হয়ে আসছে এবং অতীতে কোনো দেশই এর ওপর কোনো প্রকার মাশুল আরোপ করেনি। এপির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন যে, ইরান এই অর্থ যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কাজে ব্যবহার করবে কারণ চলমান সংঘাতের ফলে দেশটির প্রতিরক্ষা, প্রশাসনিক এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি  হয়েছে।

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা