বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

Share:

নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়ির বৃহন্নলা কুঠিতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিসএসএফ ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ওই কুঠির গুরুমা পিপাসা হিজরাকে। তদন্তকারীদের দাবি, সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন এবং বাংলাদেশের দুটি সিম কার্ড উদ্ধার হয়েছে। মিলেছে বাংলাদেশের বার্থ সার্টিফিকেটও।

বৃহস্পতিবার ভোরে জলপাইগুড়ি শহরের উত্তর রায়কত পাড়ায় পিপাসা হিজরার বাড়ি তথা বৃহন্নলা কুঠিতে অভিযান শুরু করে পুলিশ ও বিএসএফ। গোটা এলাকা ঘিরে ফেলার পর চলে তল্লাশি। প্রায় ন ঘণ্টা ধরে চলে এই অভিযান। তদন্তকারীদের দাবি, বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, পাওয়া গিয়েছে দুটি ম্যাগাজিন, বাংলাদেশের দুটি সিম কার্ড এবং বাংলাদেশের একটি বার্থ সার্টিফিকেট। পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়িতে বসেই ওই বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করে নিয়মিত বাংলাদেশ এবং পাকিস্তানে ফোন করা হত। এই যোগাযোগের কারণ কী, কার সঙ্গে যোগাযোগ করা হত এবং তার সঙ্গে কোনও বেআইনি কার্যকলাপের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

জানা গিয়েছে, প্রায় এক দশক আগে উত্তর রায়কত পাড়ায় এসে বসবাস শুরু করেন কয়েকজন বৃহন্নলা। প্রথমদিকে ভাড়া বাড়িতে থাকলেও পরবর্তী সময়ে সেখানে তৈরি হয় বড়সড় অট্টালিকা। শুধু ভাড়া বাড়ি থেকে নিজস্ব বাড়ি তৈরি নয়। গত কয়েক বছরে আশেপাশের একাধিক জমিও তাঁদের দখলে আসে বলে স্থানীয় সূত্রে খবর। অল্প সময়ের মধ্যে এই সম্পত্তি ও প্রভাব বাড়ার বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে তাঁদের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে অনেকেই বিষয়টি এড়িয়ে চলতেন বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার বাড়িতে তল্লাশি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। কুঠিতে থাকা বৃহন্নলা পরিবারের সদস্যদের একে একে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের হাতের ছাপও সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের নজরে এসেছে আরও একটি বিষয়। পুলিশ ও বিএসএফ সূত্রে খবর, মনসা পুজোর আগে ও পরে প্রায় ৩৫ জন বাংলাদেশি বৃহন্নলা ওই বাড়িতে এসেছিলেন। তাঁরা কেন এসেছিলেন, কতদিন ছিলেন এবং পরে কোথায় গিয়েছেন এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি পিপাসা হিজরা পাকিস্তানেও গিয়েছিলেন। সেই তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। তাঁর বিদেশযাত্রা এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পিপাসা হিজরা। তদন্তের স্বার্থে এখন সব তথ্য প্রকাশ্যে আনতে চাইছেন না পুলিশ ও বিএসএফ আধিকারিকরা।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক