চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা জারি আমেরিকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভিসা নিষেধাজ্ঞা নীতি প্রণয়নের পরে এবার বাংলাদেশ ভ্রমণ নিয়ে নিজেদের দেশের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে এসে ঘোরাঘুরির ক্ষেত্রে চোখ-কান খুলে রাখার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রক। আর ওই বিশেষ নির্দেশিকা প্রকাশের পরেই শোরগোল পড়ে গিয়েছে।

আসন্ন জাতীয় সংসদের নির্বাচন নিয়ে বাংলাদেশের উপরে লাগাতার চাপ তৈরি করে চলেছে বাইডেন প্রশাসন। চলতি মাসের শুরুতেই বাংলাদেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা নীতি প্রণয়ন করা হয়েছিল। ওই নীতি অনুযায়ী, অবাধ ও সুষ্ঠ নির্বাচনে যারা বাধা দেবেন, তাদের জন্য আমেরিকায় প্রবেশের দরজা বন্ধ থাকবে। রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে শুরু করে সরকারি আধিকারিক, সেনাবাহিনী এবং পুলিশের আধিকারিকরাও ওই নীতির আওতায় আসবেন। রেহাই মিলবে না সাংবাদিকদেরও। আমেরিকার ওই ভিসা নিষেধাজ্ঞা নীতি নিয়ে ওয়াশিংটনের মাটিতে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ নিয়ে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে খানিকটা চিড়ও ধরেছে। তার মধ্যেই এবার বাংলাদেশ ভ্রমণের সময়ে দেশের নাগরিকদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়ে কার্যত শেখ হাসিনা সরকারের অস্বস্তি বাড়িয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দেশের নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সংঘর্ষ-সহিংসতার পাশাপাশি অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি এড়াতে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।’

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ