প্রতিশোধ! ইরান থেকে তেল কেনার অপরাধে ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগে প্রতিশোধ নিতে কোমর কষে ঝাঁপিয়েছেন জো বাইডেন। আমেরিকার শত্রু দেশগুলোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে চলেছেন। এবার ইরান থেকে জ্বালানি তেল কেনার অপরাধে এক ভারতীয় সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন বিদেশ দফতর। ওই সংস্থার নাম আতলান্তিক নেভিগেশন ওপিসি প্রাইভেট লিমিটেড। ভারতীয় সংস্থার পাশাপাশি চিন-সুরিনাম-সহ আরও তিন দেশের তিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে ইরানের তেল পরিবহণের দায়ে বেশ কয়েকটি জাহাজের ওপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

আমেরিকার সঙ্গে ইরানের বৈরিতার কথা সর্বজন বিদিত। গত দুই দশক ধরেই আয়াতুল্লা আলি খামেইনির দেশের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে চলেছে মার্কিন বিদেশ দফতর। ইরান থেকে তেল কেনার অপরাধে একাধিক সংস্থা ও জাহাজকেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি বাইডেনের বিদেশ মন্ত্রী তথা কুখ্যাত নরঘাতক অ্যান্টনি ব্লিঙ্কেন স্বীকার করেছেন, গত ২০ বছর ধরেই ইরানের বর্তমান শাসকদের উ‍ৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। কিন্তু সেই ষড়যন্ত্র সফল হয়নি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মার্কিন বিদেশ দফতরের তরফে বলা হয়েছে, হুঁশিয়ারি অমান্য করে ইরান থেকে জ্বালানি তেল কেনার জন্য চার দেশের চার সংস্থা ও তিন জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ওই চার সংস্থা হল ভারতের আতলান্তিক নেভিগেশন, চিনের ব্রিচালিন হংকং, সিসিলিসের সাইনি সেলস ও সুরিনামের গ্যালাক্সি ম্যানেজমেন্ট লিমিটেড।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩