বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রশাসনের বিরুদ্ধে রায় দিল আদালত। বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রেখেছিল ট্রাম্পের প্রশাসন। সেই নির্দেশই এবার বাতিল করে দিল আমেরিকার একটি ফেডারেল আদালত। ম্যানহাটানের মার্কিন জেলা আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার (স্থানীয় সময়) ট্রাম্পের নীতি বাতিল করার রায় দেন। আদালতের দাবি, বিদেশি নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখার কোনও এক্তিয়ার নেই মার্কিন বিদেশসচিব (বিদেশমন্ত্রী) মার্কো রুবিও’র।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারক জানিয়েছেন,জানুয়ারিতে মার্কিন বিদেশ দফতর যে নীতি ঘোষণা করেছিল, সেটি স্পষ্টতই বেআইনি। নীতিটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থী। আইনে অভিবাসী ভিসার আবেদনপ্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের উপর বিদেশসচিব ক্ষমতা স্পষ্টভাবে সীমিত করা হয়েছে। তার বাইরে গিয়ে বিদেশসচিব মার্কো রুবিও এই নিয়ম কার্যকর করাতে গোটা বিষয়টি অবৈধ ঘোষণা করে দিয়েছে আদালত। মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসার আবেদন যাচাই করে কোনও আবেদনকারীকে ভিসা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তারা। কিন্তু আমেরিকায় ক্ষমতাতে এসে সেই নীতি বদল করে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পডুন: ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া এই নীতিতে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল আমেরিকার তরফে। নিষেধাজ্ঞা প্রাপক দেশগুলির মধ্যে লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে, বসনিয়া ও আলবেনিয়া এবং দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশ ছিল। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের অনেক দেশও এই তালিকায় ছিল। মার্কিন আদালতের নির্দেশের পর এবার কী পদক্ষেপ নেন ট্রাম্প সেটাই দেখার।

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের