আইএস ও আল কায়দা ঘনিষ্ঠ মলদ্বীপের ২০ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের নিষেধাজ্ঞা চাপাল বাইডেন প্রশাসন। এবার দুই আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট ও আল কায়দাকে আর্থিক সহায়তার অভিযোগে মলদ্বীপের ২৯টি বাণিজ্যিক সংস্থা ও ২০ ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন বিদেশ মন্ত্রক।

যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা আইএসের অন্যতম শীর্ষ নেতা মহম্মদ আমিনের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ২০১৯ সালেই আইএসের অন্যতম রিক্রুটার আমিনির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন বিদেশ মন্ত্রক। কিন্তু ওই নিষেধাজ্ঞা সত্বেও মলদ্বীপ-সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বহাল তবিয়তেই কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন আইএসের কুখ্যাত সন্ত্রাসী।

সোমবার মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, সন্ত্রাসী কাজকর্মে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত থাকায় মলদ্বীপের ২৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ২০ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যে ২০ জনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের ১৮ জন ইসলামি স্টেট (আইএস) এবং দুই জন ইসলামিক স্টেট খোরাসান গোষ্ঠীর সঙ্গে জড়িত। দুই জঙ্গি সংগঠনের হয়ে সক্রিয়ভাবে কাজ করার অভিযোগ রয়েছে। তাছাড়া নিষেধাজ্ঞার আওতায় আসা বেশ কয়েকজনের বিরুদ্ধে সাংবাদিক ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকের উপরে হামলার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩