সীমান্তে পা রাখতেই মার্কিন পর্যটককে আটক উত্তর কোরিয়ার

যদিও ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কোরিয়া থেকে অনুমতি ছাড়া সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশের চেষ্টা করতেই এক মার্কিন পর্যটককে (US Tourist) আটক করল উত্তর কোরিয়ার পুলিশ। সংবাদ মাধ্যম এনবিসি এই খবর জানিয়েছে।

এনবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই মার্কিন পর্যটক উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেসামরিক অঞ্চলের জয়েন্ট সিকিউরিটি এলাকায় ছিলেন। সেই সময় তাকে আটক করে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। জাতিসঙ্ঘের কমান্ডের তরফে এক টুইটে বলা হয়েছে, ‘একজন মার্কিন নাগরিক অনুমোদন ছাড়াই জেএসএ অভিমুখী সফরে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ায় সামরিক সীমারেখা অতিক্রম করেছে।’ টুইটে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি যে তিনি বর্তমানে ডিপিআরকে হেফাজতে রয়েছেন এবং এই ঘটনা সমাধানের জন্য আমাদের কেপিএ সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কাজ করছেন।’

যদিও ওই ব্যক্তির নাম এবং পরিচয় প্রকাশ করা হয়নি টুইটে। পাশাপাশি কেন তিনি সীমান্ত অতিক্রম করেছেন সে বিষয়েও কিছু জানানো হয়নি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম দাবি করেছে, ওই ব্যক্তি একজন মার্কিন সেনা। দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনীর তরফেও এই দাবি করা হয়েছে। তবে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি।

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা