চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেখ হাসিনার জয়কে স্বীকৃতি দিচ্ছে না আমেরিকা, ব্রিটেন

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের বুথ লুঠ করে, দেদার ছাপ্পা দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তাঁর ওই জয়কে স্বীকৃতি দুইতে অস্বীকার করল মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন ও ব্রিটেনের বিদেশ দফতরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘রবিবারে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে হয়নি।’ আমেরিকার পাশাপাশি জাতিসঙ্ঘও শেখ হাসিনার দলের জয়কে স্বীকৃতি দিতে রাজি হয়নি। কূটনীতিবিদরা মনে করছে, প্রহসনের ভোটকে ওয়াশিংটন ও লন্ডন স্বীকৃতি না দেওয়ায় চাপে পড়ে গেলেন ক্ষমতালোভী বঙ্গবন্ধু কন্যা।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যাতে একতরফা না হয় এবং বিএনপি-সহ সব বিরোধী দল অংশ নেয়, তা নিশ্চিত করার জন্য উদ্যোগ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকী অবাধ ভোটের পক্ষে যারা অন্তরায় তাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা জারির ঘোষণাও করেছিল। কিন্তু মার্কিন উদ্যোগ সফল হয়নি। একতরফা নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার দিকেই ঝুঁকেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ওই নির্লজ্জ ক্ষমতা দখলের চেষ্টা ঘৃণাভরে প্রত্যাখান করেছিল বাংলাদেশের ৬০ শতাংশের বেশি মানুষ। রবিবারের ভোটে দেদার ছাপ্পা দিয়েও ভোটদানের হার ৪০ শতাংশের উপরে নিয়ে যেতে পারেনি শাসকদল আওয়ামী লীগের ভোট লুঠেরারা। গোটা বিশ্বের কাছেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হাসি-তামাশা হয়ে দাঁড়িয়েছে।

সোমবার মার্কিন বিদেশ দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠভাবে হয়নি। এমনকি নির্বাচনে সব দল অংশও নেয়নি।’ বাইডেন প্রশাসনের পথে হেঁটে ব্রিটেনও জানিয়ে দিয়েছেন, ‘রবিবার বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ভোট হয়নি।নির্বাচনের সময়ে গণতান্ত্রিক মাণদণ্ড রক্ষিত হয়নি।’

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ