দক্ষিণ চিন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হল মার্কিন যুদ্ধজাহাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ক্রমাগত বিক্ষোভ চলছেই। তারজেরে মৃত্যুর সংখ্যাও ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে আমেরিকা ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই সময়েই দক্ষিণ চিন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে মার্কিন যুদ্ধবিমান ইউএসএস আব্রাহাম লিঙ্কন।

জানা গিয়েছে, নিমিৎজ-শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তিনটে আর্লে বার্ক শ্রেণির ডেস্ট্রয়ারও মধ্যপ্রাচ্যে যাচ্ছে। তবে এই খবরের সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। ভারত মহাসাগর পাড়ি দিয়ে ওই জাহাজটি আরব সাগরে পৌঁছাতে প্রায় ৭ দিন সময় লাগতে পারে। দক্ষিণ চিন সাগরে থাকার সময়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়মিত সামরিক কাজ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে এগিয়ে আসার কথা বলেছেন। নিজের সোশ্যাল মাধ্যম ট্রুথে তিনি জানিয়েছেন, সাহায্য আসছে। শুধু তাই নয়, বিক্ষোভ দমন করতে তেগরান যে অভিযান চালাচ্ছে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের নিরাপত্তাবাহিনী বিক্ষোভকারীদের ওপরে হামলা বন্ধ করেছে বলে জানানো হয়েছে। কিন্তু এই বিষয়ে মার্কিন হস্তক্ষেপ প্রয়োজন হবে কিনা, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাম্প আরও জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জেরে ইরানের সরকার পতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যেকোনও শাসনব্যবস্থা ব্যর্থ হতে পারে। গত ২৮ ডিসেম্বর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এখন তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নিয়েছে। দ্রুত কট্টর মুসলিম ধর্মীয় শাসকদের উৎখাতের দাবি তুলছে বিক্ষোভকারীরা। বিশেষত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের অপসারণ চাইছেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে বুধবার (১৪ জানুয়ারি) ভারতীয়দের ইরান ভ্রমণের নিষেধ করল ভারতের বিদেশ মন্ত্রক।

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা