চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাওয়াহিরির মৃত্যুর বদলার আশঙ্কায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আল-কায়েদা প্রধান ( Al Qaeda chief) আয়েমান আল-জাওয়াহিরির (Ayman al-Zawahiri) মৃত্যুর বদলা নিতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন দূতাবাসের আধিকারিক সহ সাধারণ নাগরিকদের উপরে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের (US State Department)। তাই তড়িঘড়িই নাগরিকদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ওই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।

মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেন (Joe Biden) সাংবাদিক সম্মেলনে জানান,  বিশ্বের অন্যতম কুখ্যাত সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা প্রধান (Al Qaeda chief)) জাওয়াহিরিকে খতম করা হয়েছে। ৯/১১ হামলার বদলা নেওয়া হয়েছে। সংগঠনের প্রধানকে খুন করার বিষয়টি এত সহজে আল-কায়েদার বাকি নেতা ও সদস্যরা মেনে নেবেন না বলেই মনে করেন মার্কিন গোয়েন্দারা। শীর্ষ নেতার মৃত্যুর বদলা নিতে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মার্কিন দূতাবাস, মার্কিন প্রতিষ্ঠানে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে সতর্কবার্তা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, ‘আল-জাওয়াহিরির (Ayman al-Zawahiri) মৃত্যুর ফলে উদ্ভুত পরিস্থিতিতে আল-কায়েদা এবং ওই জঙ্গি সংগঠনটির সহযোগী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মার্কিন দূতাবাস, প্রতিষ্ঠান ও নাগরিকদের উপরে হামলা চালাতে পারে। ফলে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ও বিদেশে অবস্থানকালীন সময়ে বিশেষ সতর্ক থাকতে হবে। কোনও অপ্রীতিকর অবস্থা মুখোমুখি হলে স্থানীয় প্রশাসন ও মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।’ সূত্রের খবর, পাকিস্তান, আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যে থাকা দেশগুলিতে (যেখানে আল-কায়েদা, ইসলামিক স্টেট সহ একাধিক জঙ্গি সংগঠন সক্রিয়) সেখানে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পরেই হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

পাকিস্তানের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ ইরান, ট্রাম্পের দূত মুনিরের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ