ব্রিকস সম্মেলনে যোগ দিতে পুতিনকে কূটনৈতিক রক্ষাকবচ দিল দক্ষিণ আফ্রিকা

আগামী অগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কূটনৈতিক রক্ষাকবচ দিল দক্ষিণ আফ্রিকা সরকার। ওই কূটনৈতিক রক্ষাকবচের ফলে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্বেও রুশ প্রেসিডেন্টের গ্রেফতারের কোনও সম্ভাবনা আর রইল না। যদিও দক্ষিণ আফ্রিকা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, শুধু পুতিনই নয়, ব্রিকস সম্মেলনে যোগ দিতে কেপটাউনে পা রাখা প্রতিটি দেশের রাষ্ট্রনেতা ও আধিকারিকদের জন্য কূটনৈতিক রক্ষাকবচ থাকছে।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক আদালত। যদিও আন্তর্জাতিক আদালতের ওই সিদ্ধান্ত কার্যকর করতে রাজি হয়নি একাধিক দেশ।  তবে যেহেতু দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতের সদস্য ফলে পুতিন ওই দেশে পা রাখলে তাঁকে গ্রেফতার করতে বাধ্য হতো সরকার। আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরে আগামী অগস্ট মাসে ব্রিকসের শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট হাজির থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। ব্রিকস জোটের বর্তমান চেয়ারম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা রুশ প্রেসিডেন্ট পুতিনকে শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। আইসিসির গ্রেফতারি পরোয়ানার কিভাবে মোকাবিলা করা হবে সে বিষয়েও আইনজ্ঞদের পরামর্শ নেয় দক্ষিণ আফ্রিকা সরকার।

তার পরেই রুশ প্রেসিডেন্টকে কূটনৈতিক রক্ষাকবচ বা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জাতিসঙ্ঘের জেনেভা কনভেনশন অনুযায়ী, কোনও কূটনীতিককে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা কূটনৈতিক দায়মুক্তি প্রদানের অর্থ হলো তাকে গ্রেফতার বা আটক করা যাবে না। তার নিরাপত্তার দায়িত্ব ওই দেশের সরকারের।

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল