আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হু হু করে দাবানল ছড়িয়ে পড়েছে ব্রাজিলের সাও পাওলোতে

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের জনবহুল রাজ্য সাও পাওলোতে হু হু করে দাবানল ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহ দাবানলে সাও পাওলোর আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। প্রশাসন ৩০ টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। নিম্ন আর্দ্রতা এবং তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাওয়ায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানল আরো তীব্র হয়েছে। শুধু তাই নয় ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই যেহেতু প্রবল খরা রয়েছে, তাই ঝুঁকি সবচাইতে বেশি।

এই নিয়ে সাও পাওলো সরকার এক বিবৃতিতে সকলকে সতর্ক করেছে। জানিয়েছে, ‘দমকা বাতাসের সঙ্গে আগুন যে কোন মূহুর্তে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আগুনের কারণে বাতাস ঘন ও বিষাক্ত হয়ে গিয়েছে এবং এই বিষাক্ত ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে। ফলে মানুষের সাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে।’

এমতাবস্থায় সেখানের ট্রাফিক ব্যবস্থায়ও প্রভাব পড়েছে। ধোঁয়ার কারণে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না।ফলে যানচলাচল বিঘ্নিত হয়েছে। ঘন ধূসর কুয়াশায় ঢেকে গেছে চারিদিক। ফলে স্থানীয় মানুষজনকে নানান সমস্যায় পড়তে হচ্ছে।

এদিকে সাও পাওলো সরকার শুক্রবার (২৩ আগস্ট)রাতে দাবানল মোকাবিলার জন্য একটি সংকটকালীন মন্ত্রিসভা কমিটি গঠন করেছে ইতিমধ্যেই। এই নিয়ে গভর্নর টারসিসিও ডি ফ্রেইতাস জানিয়েছেন, ‘বর্তমানে আমাদের ৩০টি শহরে বড় ধরনের অগ্নিকান্ডের জন্য উচ্চ সতর্কতা রয়েছে এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছি।’ অন্যদিকে এই নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, রাজ্যের উত্তরে উরুপেস পৌরসভার একটি কারখানায় আগুনের সঙ্গে লড়াই করতে গিয়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে।

উল্লেখ্য,সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশটি। সেখানের কিছু অংশে যেমন দাবানল হচ্ছে, তেমনই অন্য অঞ্চলে বন্যা-ভূমিধস ও দেখা দিচ্ছে। ব্রাজিলের অন্যতম জনবহুল রাজ্য হল সাও পাওলো। সেখানে দীর্ঘদিন ধরে খরার সম্মুখীন হচ্ছে। ফলে দাবানলের ঝুঁকিতে রয়েছে রাজ্যটি। ক্রমশই তা ভয়াবহ রুপ ধারণ করেছে।

Published by:

Share Link:

More Releted News:

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ