প্রাক্তন প্রেমিক ও তার বান্ধবীকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার নার্গিস ফখরির বোন

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: প্রাক্তন প্রেমিক ও তার সঙ্গীকে জ্যান্ত পুড়িয়ে মারার অপরাধে গ্রেফতার হয়েছেন ‘রকস্টার’ ছবির নায়িকা নার্গিস ফখরির বোন আলিয়া ফখরি। কুইনস পুলিশের এক মুখপাত্র সোমবার (২ ডিসেম্বর) জানিয়েছেন, ঘুমন্ত অবস্থাতেই বয়ফ্রেন্ড এডওয়ার্ড জ্যাকবস ও তার সঙ্গী অ্যানাসতাসিয়া এটিনেকে পুড়িয়ে মারার অভিযোগে আলিয়াকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পোহাতে হবে ৪৩ বছরের আলিয়াকে।

কুইনস পুলিশের মুখপাত্রের কথায়, এক সময়ে এডওয়ার্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন আলিয়া। কিন্তু কিছুদিন বাদে সেই সম্পর্কে ছেদ পড়ে। অ্যানাসতাসিয়া এটিনের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান এডওয়ার্ড। কিন্তু তা মেনে নিতে পারেননি আলিয়া। পুরনো প্রেমিকের সঙ্গে ফের নতুন করে সম্পর্কে জড়াতে চেয়েছিলেন তিনি। তবে তাতে রাজি হননি এডওয়ার্ড। তিনি আলিয়াকে স্পষ্ট জানিয়ে দেন, ‘পুরনো সম্পর্ক আর নতুন করে জোড়া লাগাতে চান না’। প্রাক্তন প্রেমিকের ওই প্রত্যাখান মানতে পারেননি আলিয়া। তিনি পাল্টা হুমকি দিন, ‘তোমাকে আমার হাতে মরতে হবে’।

ঘটনার দিন এডওয়ার্ড যে বাড়িতে বসবাস করতেন, সেখানে হাজির হন আলিয়া। দ্বিতল বিশিষ্ট বাড়িটির নিচতলায় থাকা গ্যারাজে আগুন ধরিয়ে পাশবিক চি‍ৎকারে উল্লাস করতে থাকেন, ‘আজ তোমাকে মরতে হবে।’ আগুন লাগানোর সময়ে দোতলায় বর্তমান প্রেমিকা অ্যানাসতাসিয়ার সঙ্গে ঘুমিয়ে ছিলেন এডওয়ার্ড। ঘুমের মধ্যেই আগুনে পুড়ে শেষ হয়ে যান দুজন। তদন্তে নেমে আলিয়াকে গ্রেফতার করে পুলিশ। কুইনসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে, আলিয়া যে অপরাধ করেছেন তা ভয়াবহ। ওই অপরাধের জন্য কমপক্ষে ৩৫ বছরের জেলের সাজা খাটতে হবে তাঁকে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের