রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ৮০তম অধিবেশন বসছে। আর ওই অধিবেশনে ঘটতে চলেছে কাকতালীয় ঘটনা। ২৬ সেপ্টেম্বর একই দিনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের। গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে তিন দেশের মধ্যে কূটনৈতিক সমীকরণে অনেকটাই বদল হয়েছে। ফলে তিন নেতার ভাষণের দিকে তাকিয়ে কূটনৈতিক মহল।

রাষ্ট্রপুঞ্জের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৯ সেপ্টেম্বর। তবে রাষ্ট্রপ্রধানরা ভাষণ দেবেন ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। চলতি বছর অধিবেশনের মূল বিষয় হলো-‘বেটার টুগেদার: এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’। অধিবেশনে প্রথম বক্তৃতা করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। এরপর ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এটিই হবে রাষ্ট্রপুঞ্জে তাঁর প্রথম ভাষণ। ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূস। সূচি অনুযায়ী, ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই শাহবাজ শরিফের বক্তৃতা নির্ধারিত রয়েছে। ফলে মোদির ভাষণের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হয়েছে শাহবাজ শরিফের কাছে। পাক প্রধানমন্ত্রীর পরে ভাষণ দেবেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা।

শেখ হাসিনা সরকারের পতন এবং পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরে প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরে দিল্লি-ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কূটনৈতিক সমীকরণের আমূল বদল ঘটেছে। দিল্লির সঙ্গে ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ক যেমন তলানিতে এসে দাঁড়িয়েছে, তেমনই ইসলামাবাদ ও ঢাকা পরস্পরের অনেক কাছাকাছি এসেছে। সম্প্রতি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও বিদেশ মন্ত্রী ঢাকা সফর করেছেন। দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর পাশাপাশি সামরিক সম্পর্কও গাঢ় হচ্ছে। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে  দিল্লিকে কোনঠাসা করতে হাতে-হাত মিলিয়েছে শাহবাজ শরিফ ও ইউনূসের সরকার।

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?