প্রথমবার সরকারিভাবে ইফতারের আয়োজন জেলেনস্কির

ইউক্রেনের মুসলিম সেনাসদস্যদের পুরস্কৃত করলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার আনুষ্ঠানিকভাবে ইফতারের (Iftar) আয়োজন করলেন ইউক্রেনের (Ukrain) প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)। আর সেই অনুষ্ঠানে ইউক্রেনের মুসলিম সেনাসদস্যদের পুরস্কৃত করলেন তিনি।

শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ইফতারের আয়োজন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)। সেই ইফতারে অংশ নিয়ে এদিন তিনি রাশিয়ার বিরুদ্ধে সুর চড়ান। রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া পুনর্দখলের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ক্রেমলিন-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় সংখ্যালঘু মুসলিম তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, ‘ক্রিমিয়া দখলমুক্ত করা ছাড়া ইউক্রেন বা বিশ্বের কাছে আর কোনো বিকল্প নেই। আমরা ক্রিমিয়ায় ফিরে যাব।’ এদিন ইফতারের জমায়েতে ইউক্রেনের বেশ কয়েকজন মুসলিম সেনাসদস্যকে পুরস্কৃত করেন তিনি।

প্রথমবারের মতো ইফতারের আয়োজনের পর এদিন কিয়েভে মসজিদের বাইরে দাঁড়িয়ে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন আমাদের দেশের মুসলিম ও বিশ্বের মুসলিমদের কাছে কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ইউক্রেন প্রথমবারের মতো ইফতার আয়োজন শুরু করল। এদিন জেলেনস্কি ইউক্রেনের মুসলিম নেতা ও মুসলিম দেশগুলোর রাষ্ট্রনেতাদের উদ্দেশে বলেন, ক্রিমিয়া দখলের সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনকে দাস বানানোর প্রচেষ্টা শুরু করেছে। রাশিয়া ক্রিমিয়ার বাসিন্দা, ইউক্রেনীয় ও ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালিয়েছে। প্রসঙ্গত ক্রিমিয়ার ২০ লাখ জনগোষ্ঠীর ১২ থেকে ১৫ শতাংশ মুসলিম তাতার সম্প্রদায়।

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী