Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: জাতীয় দলে রিঙ্কুর ডাক পাওয়া সময়ের অপেক্ষা: হরভজন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এর আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যথেষ্ট নজর কেড়েছেন ব্যাটসম্যান রিঙ্কু সিং। প্রতিটি ম্যাচেই নাইট ম্যানেজম্যান্ট থেকে নাইট ভক্ত সকলেই তাকিয়ে থাকেন রিঙ্কুর ব্যাটের দিকে। এবার সেই তরুণ ব্যাটারকে নিয়ে নিজের মত ব্যক্ত করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার হরভজন সিং। অবশ্য শুধু হরভজন সিং-ই নন, রিঙ্কুর প্রশংসা করলেন তাঁরই রাজ্যের আর এক প্রাক্তন জাতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ।

রিঙ্কুর প্রশংসা করতে গিয়ে প্রাক্তন জাতীয় ক্রিকেটার হরভজন সিং বলেন, চলতি আইপিএল-এর আসরে যে কয়জন তরুণ ভারতীয় ক্রিকেটার নজর কেড়েছেন তার মধ্যে রিঙ্কু অন্যতম। রিঙ্কু যেভাবে দায়িত্ব নিয়ে ওঁর দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে পারফরম্যান্স করছে তা এক কথায় প্রশংসনীয়। আর এই পারফরম্যান্স সহজে করা যায় না। এরজন্য দরকার হয় কঠিন পরিশ্রমের। তবে রিঙ্কু যেভাবে নিজেকে মেলে ধরেছে, আমার মনে জাতীয় দলে ওঁর ডাক পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ছাড়া কিছু নয়। হরভজন আরও বলেন, যে রিঙ্কুর উচিত নিজেকে কিভাবে উন্নতি করা যায় সেইদিকে নজর রাখা। কেননা রিঙ্কু ইতিমধ্যেই একজন পরিচিত ক্রিকেটার হিসেবে নিজেকে জাহির করেছে।

আরও জানতে পড়ুন: ইমরানের পাশে দাঁড়িয়ে বার্তা আক্রাম, ইউনুস, শোয়েবদের

শুধু হরভজন সিং-ই নন, রিঙ্কুর প্রশংসা পঞ্চমুখ হলেন মহম্মদ কাইফ-ও। কাইফ বলেন, রিঙ্কুর মধ্যে একজন ভালো ক্রিকেটার হওয়ার সব গুণই বর্তমান। রিঙ্কু এখন আগের থেকে অনেক পরিণত হয়েছে। ব্যাটিং-এ ওঁর ফুটওয়ার্ক খুবই ভালো। তার পাশাপাশি ও উইকেটের চারদিকে সমানভাবে মারতে পারে। ব্যাটিং-এর সময় সহযোদ্ধাদের ডাকার ক্ষেত্রেও যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছে কাজেই আমার মনে হয় রিঙ্কু খুব তাড়াতাড়িই জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে ভারতের হয়ে দাপিয়ে বেড়াবে আন্তর্জাতিক ক্রিকেটে।

এখন দেখা যাক কবে ভাগ্যের শিঁকে ছেঁড়ে উত্তরপ্রদেশের এই তরুণ ব্যাটসম্যানটির। সেই দিকেই তাকিয়েই অপেক্ষায় দিন গুণছেন রিঙ্কু থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত