Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: আগামী বছর শক্তিশালী দল তৈরির জন্য ভালো খেলোয়াড়দের দিকে নজর রাখছে দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল-এ ১৬তম সংস্করণে সব থেকে খারাপ অবস্থা এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস-এর। আটটা ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয়, এবং ৬টি ম্যাচে হার নিয়ে ডেভিড ওয়ার্নারের দল বর্তমানে লিগ টেবিলের সবচেয়ে নীচে অবস্থান করছে। কিন্তু কেন দিনের পর দিন তাঁদের দলের এই পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হচ্ছে তার জন্য আগামী বছর শক্তিশালী দল গড়ার জন্য এখন থেকেই ভালো খেলোয়াড়দের দিকে নজর রাখছেন দিল্লি কোচ এবং টিম ম্যানেজমেন্ট।

গত শনিবার দিল্লি ক্যাপিটাল মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। সেই ম্যাচে ১৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমেও ১৮৮ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। ব্যাট করতে নেমে প্রথম দিকে দলের দুই ব্যাটার ফিল সল্ট এবং মিচেল মার্শ দুজনের জুটিতে ১১২ রান আসে। কিন্তু মার্শ এবং ফিল আউট হওয়ার পরই বাকি ব্যাটসম্যান সরফরাজ খান, প্রিয়ম গর্গ এবং রাইপাল প্যাটেল একেবারেই ব্যর্থ হলেন রান করতে।

আরও জানতে পড়ুন: দল জেতায় খুশি হলেও, যশস্বীর প্রসংশায় রোহিত

সেই ম্যাচেই টিম অফিশিয়ালদের নির্দেশে মার্শকে গর্গ, সরফরাজ এবং অক্ষর প্যাটেলের আগে ব্যাট হাতে নামতে হয় বলে জানান দিল্লি দলের ব্যাটার মিচেল মার্শ। তবে দলে এত অভিজ্ঞ ব্যাটার থাকতেও হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটা হারাটা কিছুতেই মেনে নিতে পারছেন না এই ব্যাটসম্যান।

মার্করামদের বিরুদ্ধে ম্যাচে হারার পরেই দিল্লি দলের কর্তাদের ধারণা হয়েছে গত দু বছর ধরে আইপিএল-এ নিলামের সময় তাঁদের খেলোয়াড় বাছাই করার ক্ষেত্রে তাঁদের প্রস্তুতির অভাবের জন্যই চলতি আইপিএল-এ দিল্লি দলের এইরকম অবস্থা। কোনও কোনও অফিশিয়ালরা এই ব্যাপারে বলেন, যাঁরা ওই সময় আইপিএল-এর নিলামে অংশ নিয়েছিলেন তাঁরা একেবারেই অনভিজ্ঞ। সেই কারণেই খেলোয়াড় বাছাই ঠিক হয়নি। ওই সময় কর্তাদের পাশাপাশি দলের প্রধান কোচেরও উপস্থিত হওয়া উচিত ছিল।

অথচ ছয় বছর আগে এই দিল্লি দলের হয়েই যাঁরা খেলেছিলেন তাঁদের মধ্যে অনেকেই নতুন ছিলেন। যেমন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেলরা। তবে ওঁদের মধ্যে থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিখর ধাওয়ান। সেই প্রসঙ্গও তুলে ধরেন বেশ কিছু কর্তা। ওই দলের সঙ্গে এই দলের তুলনা চলে না। বর্তমান দলে যাঁরা নতুন ক্রিকেটার আছেন, যশ ধুল অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেললেও আইপিএল-এর সাদা বলে তাঁকে একেবারেই ছন্দে পাওয়া যায়নি। তেমনি সরফরাজ লাল বলে ক্রিকেটে সফল হলেও সাদা বলে একেবারেই বেমানান। রাইপাল তিন বছর ধরে দিল্লি দলে থাকলেও, তাঁর উন্নতি হয়নি, একই অবস্থা ললিত যাদবের ক্ষেত্রেও। তাই এই সকল ক্রিকেটারদের নিয়ে খুবই অসন্তুষ্ট কর্তারা।

সূত্রের খবর, আগামী আইপিএল-এর জন্য নিলামে অন্যান্য দলের অভিজ্ঞ এবং ফর্মে থাকা তরুণ খেলোয়াড়দের দলে নেওয়ার চেষ্টা করবে দিল্লি দল এবং সেই নিলামে উপস্থিত থাকবেন প্রধান কোচ রিকি পন্টিং।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত