Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: সেরা ক্যাচ নির্বাচিত না হওয়ায় আক্ষেপ ধোনির

Share:

নিজস্ব প্রতিনিধি :  সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গত শুক্রবার ম্যাচে একটি ক্যাচ তালুবন্দি করেছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই ক্যাচ নেওয়ার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কিন্তু তাঁর আক্ষেপ থেকে গেল এই কারণেই যে ক্যাচ নিয়ে তিনি বিশ্ব রেকর্ড গড়লেন, সেই ক্যাচই সেরা ক্যাচের পুরস্কার জিততে পারল না। তাই ধোনি কিছুটা অসন্তুষ্ট হয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

সানরাইজার্সকে চিপকের স্টেডিয়ামে হারানোর সঙ্গে সঙ্গেই চেন্নাই দল চিপকের মাঠে আইপিএল-এ তাদের দ্বিতীয় জয় পেয়েছে। চেন্নাই-এর জয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ব্যাটার কনওয়ে। ৭৭ রান করে অপরাজিত থাকেন তিনি। এই ম্যাচে ধোনিকে অবশ্য ব্যাট হাতে মাঠে নামতে না হলেও ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়ার দিনেই একটি রান আউট এবং একটি স্ট্যাম্প আউট করেছেন মাহি।

আরও জানতে পড়ুন: অনুশীলন থেকেই ঈদের শুভেচ্ছা জানালেন সিআর সেভেন

তবে সব কিছুকে ভুলে মাহি ক্ষুব্ধ হয়েছেন এই কারণে, সেরা ক্যাচটি সেরা নির্বাচিত না হওয়ায়। ম্যাচ শেষে তাঁর শরীরী ভাষায় বলে দিচ্ছিল যে তিনি কতটা ক্ষুব্ধ হয়েছেন এই ঘটনায়। কেননা তিকসানার বলে মার্করামের ব্যাট ছুঁয়ে অফসাইড দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বলটা যেভাবে তালুবন্দি করেছেন তা এককথায় অসাধারণ। তবুও সেরা ক্যাচের পুরস্কার পেলেন না তিনি। এই ক্যাচ তালুবন্দি করার সঙ্গে সঙ্গে ধোনির ক্যাচ সংখ্যা হল ২০৮টি। মাহি পিছনে ফেললেন কুইন্টন ডি কককে।

ধোনির ক্যাচটি সেরা নির্বাচিত না হলেও সেরা ক্যাচ হিসেবে নির্বাচিত হয়েছে চেন্নাই দলের আর এক খেলোয়াড় ঋতুরাজের নেওয়া ক্যাচটি। সানরাইজার্স-এর ব্যাটসম্যান ব্রুক হাতে তালুবন্দি হন পাঁচ ওভারে।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত