Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: বৃষ্টিতে খেলা পণ্ড হলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা হার্দিকদেরই

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এর ফাইনাল ম্যাচ রবিবার অনুষ্ঠিত হবে। কিন্তু বৃষ্টির কারণে এই মুহূর্তে টস করা সম্ভব হয়নি। যদি একান্তই বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচ, তাহলে চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স।

উল্লেখ্য, যদি বৃষ্টির কারণে পুরো ম্যাচ নির্ধারিত করা সম্ভব না হয়, তাহলে প্রথমে চেষ্টা করা হবে ৫ ওভারের ম্যাচ করার। তাও যদি করা না যায় সেক্ষেত্রে ম্যাচ হবে ১ ওভার করে। কিন্তু সেখানেও যদি বাঁধা পড়ে, তাহলে গ্রুপ লিগের পয়েন্ট  দেখা হবে। আর সেক্ষেত্রে পাল্লা ভারি হার্দিক পাণ্ডিয়াদের। কেননা তাঁরা গ্রুপ লিগের শীর্ষে থেকেই প্লে-অফে গিয়েছিল, এমনটাই জানা গিয়েছে বোর্ড সূত্রে।

প্রসঙ্গত, অতীতে দেখা গিয়েছে বিসিসিআই কর্তারা যে কোনও বড় ম্যাচে একটা করে অতিরিক্ত দিন হাতে রেখে দিতেন। সেটা অবশ্যই বৃষ্টির কারণের জন্য। কিন্তু চলতি বছরের আইপিএল-এ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এইরকম কোনও অতিরিক্ত দিন ধার্য করেননি। ফলে যা ঘোষণা করতে হবে বোর্ডকে রবিবারই।

এখন প্রহর গোণার পালা শুরু হয়েছে। এখনও অবধি বৃষ্টি থামেনি। ফলে শেষ পর্যন্ত এই ম্যাচের ভবিষ্যৎ কি হবে সেদিকেই চোখ রয়েছে সকলের। কেননা চলতি আইপিএল-এর ফাইনালে মুখোমুখি দুই দলের ম্যাচ দিয়েই শুরু হয়েছিল এবারের আইপিএল-এর অভিযান। এবং প্রথম ম্যাচে জয় পেলেও প্লে-অফের ম্যাচে হার্দিকদের হারিয়ে বদলা নিয়েছিল ধোনির দল। সেই কারণে ফাইনালটা ছিল ডু-অর-ডাই। এখন দেখার কখন বৃষ্টি থামে। আর একান্তই নাম থামলে হার্দিকদের কপালেই শোভা পাবে আইপিএল ট্রফি।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত