Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: মহম্মদ সামি, রশিদ খানের জন্যই গুজরাট এগিয়ে : মদনলাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএএল-এর ফাইনাল ম্যাচ রবিবার। ফাইনালে মুখোমুখি হবে সেই দুই দল যারা ২০২৩-এর আইপিএল-এর উদ্বোধানী ম্যাচে মুখোমুখি হয়েছিল। অর্থাৎ হার্দিক পাণ্ডিয়ার গুজরাটের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। এই ম্যাচ সম্বন্ধে বিশ্লেষণ করলেন ১৯৮৩- সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য মদনলাল।

প্রাক্তন জাতীয় ক্রিকেটারের মতে, রবিবারের ফাইনাল ম্যাচে তিনি কিছুটা এগিয়ে রাখছেন হার্দিক পাণ্ডিয়ার গুজরাট দলকে। কেন তিনি এগিয়ে রাখছেন হার্দিকের দলকে সেই সম্বন্ধে বলতে গিয়ে মদনলাল বলেন, হার্দিকের দলে ব্যাটিং-লাইন আপ আর চেন্নাই দলের ব্যাটিং লাইন মোটামুটি সমান। এঁদের যেমন শুভমন আছেন, ওঁদের তেমনি ঋতুরাজ আছেন। দুজন ব্যাটসম্যান কিন্তু দারুণ ছন্দে আছেন। এছাড়া গুজরাট দলে হার্দিক-মিলার যেমন আছেন, তেমনি চেন্নাই দলে অজিঙ্কা রাহানে, শিভম দুবে-রা আছেন। সুতরাং ব্যাটিং-এ দুই দলই সমান-সমান।

আরও জানতে পড়ুন: পুলিশের আক্রমণ বজরং-স্বাক্ষিদের ওপর

তবে পার্থক্য গড়ে দেবে গুজরাট দলের বোলিং। আমার মনে হয় ঠিক এই জায়গাটাতেই এগিয়ে রয়েছে হার্দিকরা। বিশেষ করে আমি বলবো মহম্মদ সামি ও রশিদ খানের কথা। দুই অভিজ্ঞ বোলার যে কোনও মুহূর্তে বিপদে ফেলতে পারে চেন্নাইকে। দীপক চাহার, পাথিয়ারানার মতো বোলাররা থাকলেও আমার মতে কিন্তু বোলিং বিভাগে শামি এবং রশিদের জন্যই কিছুটা এগিয়ে থাকবে গুজরাট। এবং হার্দিকরা আরও একটা সুবিধা পাবে এই কারণে, ওঁরা ঘরের মাঠে আজকের ম্যাচটা খেলতে নামবে। ঘরের মাঠে ম্যাচ খেলার তো আলাদা একটা অ্যাডভান্টেজ থাকেই সবসময়।

সব শেষে ৮৩-বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, এমনিতেই টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে কোনও ভবিষ্যৎবাণী করা ঠিক নয়। কেননা যে কোনও সময় যা কিছু অঘটন ঘটতে পারে। তবুও আমার মতে রবিবারের ম্যাচ গুজরাট-ই ফেভারিট।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত