Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: ওয়াশিংটনের চোট হায়দাবাদকে আরও বিপাকে ফেলবে বলেই মত বিশেষজ্ঞদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় একটা প্রবাদ আছে গোদের ওপর বিষফোঁড়া। এখন ঠিক এইরকমই অবস্থা সানরাইজার্স হায়দরাবাদ দলের। চলতি আইপিএল-এ তাঁদের অবস্থান লিগ টেবিলের ৯ম স্থানে। দলের এই বিপদের দিনেই আরও বিপদ এসে উপস্থিত হল মার্করামের সামনে। হার্মস্ট্রিংয়ে চোটের কারণে আইপিএএল-এর বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গেলেন হায়দরাবাদের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বৃহস্পতিবার এই জানিয়েছেন হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট।

ওয়াশিংটন চলতি আইপিএলএ- হায়দরাবাদের মূল দলের অন্যতম সদস্য ছিলেন। কাজেই এই মূহূর্তে তাঁর ছিটকে যাওয়াটা আরও ক্ষতির মুখে দলকে ঠেলে দিল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়াশিংটনকে দ্রুত সুস্থ হওয়ার বার্তাও জানায় তাঁর দল।

কেননা এই মূহূর্তে হায়দরাবাদ দলের যা অবস্থা তাতে সব বিভাগেই দলটাতে ঘাটতি রয়েছে। একমাত্র অধিনায়ক মার্করাম ছাড়া কেউই সেইভাবে ছন্দে নেই। এই অবস্থায় যদি ওয়াশিংটনের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা চোট পেয়ে দল থেকে ছিটকে যান, তাহলে তো দলের আরও খারাপ থেকে খারাপতর হবে। সেই ধাক্কা কতটা কাটিয়ে মার্করামরা বাকি ম্যাচগুলিতে লড়াই করতে পারবেন, তা নিয়ে ধ্বন্দে রয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও জানতে পড়ুন: পিএসজিকে নতুন শর্ত মেসির

ওয়াশিংটন চলতি আইপিএলে হায়দরাবাদ দলের হয়ে ৭টি ম্যাচে ১৫ রান দিয়ে তিনটি উইকেট ঝুলিতে পুড়েছেন। উইকেট পেলেও ব্যাটিংয়ে সেইভাবে নজর কাড়তে পারছিলেন না এই অলরাউন্ডারটি। ২০২২-এ আইপিএল-এর নিলামে তাঁকে সানরাইজার্স দলে নেয় ৮.২৫ কোটি টাকায়।

চলতি মরশুমে হায়দরাবাদের দলের হাতে রয়েছে আর বাকি ৭টি ম্যাচ। সেই ম্যাচগুলির প্রতিটি জিততে পারলেই তবেই প্লে অফে যাওয়ার সুযোগ থাকবে হায়দরাবাদের সামনে। কাজেই আগামী প্রতিটি ম্যাচই হায়দরাবাদের কাছে ডু আর ডাই ম্যাচ। ওয়াশিংটন সুন্দর দল থেকে ছিটকে যাওয়ার পর এখনও সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে তাঁর বদলি হিসেবে কাকে নেওয়া হবে তা জানানো হয়নি।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত