দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাদেজা জাদুতে ধরাশায়ী রোহিতরা, দেড়শোর গণ্ডি পেরোতে হিমশিম খেল মুম্বই

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রবীন্দ্র জাদেজা আর মিচেল সান্তনারের দুর্দান্ত বোলিংয়ের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটাররা। ফলস্বরূপ ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারলেন না রোহিত শর্মারা। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে আইপিএলের সবচেয়ে সফল দলটি।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার রাতে টসে জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিষাণ।ওভার পিছু গড়ে ১০ রানের বেশি করে তুলতে থাকেন দুই ব্যাটার। চতুর্থ ওভারে রোহিতকে (১৩ বলে ২১) ক্লিন বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দিয়ে প্রথম আঘাত হানেন তুষার দেশপান্ডে। এর পরে ক্যামেরিন গ্রিনের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ঈশান। কিন্তু বেশি দূর এগোতে পারেননি। সপ্তম ওভারে রবীন্দ্র জাদেজার বল মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি (২১ বলে ৩২)। চার বল বাদে মাত্র এক রান করে সাজঘরে ফেরেন ইদানিং অফ ফর্মে থাকা সূর্যকুমার যাদব। মিচেল সান্তনারের বলে খোঁচা দিতে গিয়ে ধোনির হাতে ধরা পড়েন।

পরের ওভারেই ক্যামেরন গ্রিনকে (১১ বলে ১২) কট অ্যান্ড বোল্ড করেন রবীন্দ্র জাদেজা। দশম ওভারের প্রথম বলে আরশাদ খানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে মুম্বইয়ে জোর ধাক্কা দেন মিচেল সান্তনার। প্রথম পাঁচ ওভারে যেখানে মুম্বইয়ের রান ছিল এক উইকেটে ৪৭, সেখানে দশ ওভার শেষে রান দাঁড়ায় পাঁচ উইকেটে ৮৪। পর পর উইকেট হারিয়ে বিপদে পড়া মুম্বইকে টেনে তোলার চেষ্টা চালান তিলক ভার্মা। সতীর্থ টিম ডেভিডের সঙ্গে জুটি বেঁধে দেখেশুনেই খেলছিলেন। কিন্তু ১৩তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন তিলক (১৮ বলে ২২)। পর পর উইকেট হারানোয় মুম্বইয়ের রান মেশিনের গতি শ্লথ হয়ে পড়ে। শেষের দিকে ঝড় তোলার চেষ্টা চালিয়েছিলেন টিম ডেভিড। ২২ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তুষার দেশপান্ডের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শেষের দিকে এলোপাতাড়ি ব্যাট করে দলকে দেড়শোর গণ্ডি পার করিয়ে দেন হৃত্বিক শৌখিন (অপরাজিত ১৮ )  ও পীযূষ চাওলা (অপরাজিত ৫)।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ