Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন কেএল রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে যা ধারণা করা হয়েছিল, তাই বাস্তবে রূপ পেল। রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে হার্মস্ট্রিংয়ে গুরুতর চোট পান রাহুল। আর এই চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন লখনউ দলনেতা। তবে আইপিএল থেকে বাদ পড়লেও আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর আগেই তিনি সুস্থ হয়ে যাবেন বলে মত চিকিৎসকদের। চিকিৎসকদের দাবি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুলের খেলতে আশা করা যায় কোনও অসুবিধা হবে না। তবে পুরোটাই এখন ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, আইপিএল-এর ওই ম্যাচে চোট পাওয়ার পর রাহুল মাঠ ছেড়েছেন সতীর্থদের কাঁধে ভর করেই। কিন্তু তাঁর চোট কতটা গুরুতর তা নিয়ে কিন্তু খোলসা করে কিছু বলা হয়নি লখনউ দলের টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে। যেহেতু বিষয়টা লখনউ দলের, তাই রাহুলকে নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি বিসিসিআই-ও। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার আগে কেএল রাহুল-এর হার্নিয়া অপারেশন হয়েছিল। রাহুলের চোটের বিষয়ে রিপোর্ট দিতে গিয়ে সেই কথাও তুলে ধরেছেন চিকিৎসকরা।

আরও জানতে পড়ুন: নাপোলির হৃদয়ে আজও দিয়াগো

প্রসঙ্গত, লখনউ দলে শুধু কেএল রাহুল একাই নন, রাহুলের পাশাপাশি দল থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন পেসার জয়দেব উদানকাটও। তাঁদের দুজনের এই ছিটকে যাওয়া নেহাতই একটা দুর্ঘটনা বলে মনে করছেন লখনউ দলের কর্তারা।

তবে রাহুলকে যদি একান্তই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাওয়া না যায় সেক্ষেত্রে তাঁর পরিবর্তে হিসেবে কাকে নেওয়া হবে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেক্ষেত্রে ইষাণ কিষাণই একমাত্র ভরসা।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত