Loading live market data...
Loading active stocks...
Connecting...

টানা পাঁচ ম্যাচে হার, বেঙ্গালুরুর কাছে ২৩ রানে হারল সৌরভের দিল্লি

দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেছেন মণীশ পাণ্ডে (৩৮ বলে ৫০)।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের হারের লজ্জা পেতে হলো দিল্লি ক্যাপিটালসকে। শনিবার রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৩ রানে হেরে গেল। এ নিয়ে চলতি আইপিএলে পাঁচটি ম্যাচেই হারল ওয়ার্নার বাহিনী। একমাত্র মণীশ পাণ্ডে ছাড়া দিল্লির কোনও ব্যাটারই রান পাননি। পৃথ্বী শ-মিচেল মার্শরা আদৌ আইপিএল খেলার যোগ্য কিনা, সেই প্রশ্নও উঠে গেল।

এদিন প্রথমে ব্যাট করে ঘরের মাঠে ১৭৫ রান তোলে বেঙ্গালুরু। জয়ের জন্য খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে দিল্লি। প্রথম ওভারেই রান আউট হয়ে শূন্য রানে ফিরে যান পৃথ্বী শ। দ্বিতীয় ওভারে চার বলে খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন মিচেল মার্শও। পরের ওভারে এক রান করে মহম্মদ সিরাজের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরের পথ ধরেন যশ ধুল। মাত্র ২ রানে তিন উইকেট হারিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় দিল্লির। চতুর্থ উইকেটে মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু ব্যক্তিগত ১৯ রানে বিজয় কুমারের বলে আউট হয়ে ফেরেন চলতি আইপিএলে তিন অর্ধ শতরানের মালিক। অভিষেক পোড়েলকে (৮ বলে ৫) ফেরান হর্ষল পটেল।  

ষষ্ঠ উইকেটে মণীশের সঙ্গে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান অক্ষর পটেল। দুজনে জুটি বেঁধে ২৭ রান যোগ করেন। ১৪ বলে ২১ করা অক্ষরকে ফিরিয়ে দিল্লিকে জোর ধাক্কা দেন বিজয় কুমার। আমান হাকিম খান চেষ্টা চালালেও খুব একটা সুবিধা করতে পারেননি। মহম্মদ সিরাজের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি (১০ বলে ১৮)। একদিকে ক্রিজ আঁকড়ে থাকা মণীশ পাণ্ডে ৩৭ বলে অর্ধ শতরান করেন। পরের বলেই অবশ্য সাজঘরে ফেরেন তিনি। ললিত যাদবকে দ্রুত ফেরান বিজয় কুমার। শেষের দিকে আনরিক নর্তজে হাত চালিয়ে খেলে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে সফল হয় দিল্লি। নর্তজে ২৩ ও কুলদীপ যাদব সাত রানে অপরাজিত থাকেন। বেঙ্গালুরুর হয়ে বিজয় কুমার তিনটি ও মহম্মদ সিরাজ দুটি উইকেট নিয়েছেন।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত