এই মুহূর্তে

IPL-2023:ঘরের মাঠে নাইটদের বধ করতে চায় মুম্বই

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ রবিবার কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের। এই ম্যাচের আগে যদি চলতি আইপিএল-এর বাকি ম্যাচগুলির দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে রোহিত শর্মার দল তিনটি ম্যাচ খেলেছে তারমধ্যে দুটিতে হেরেছে, একটিতে জিতেছে। অন্য দিকে কলকাতা নাইট রাইডার্স ৪টি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে, দুটিতে হেরেছে। লিগ টেবিলে একটা দল পরস্পরের মুখোমুখি হওয়ার আগে রয়েছে ৪ নম্বর স্থানে, অন্য দল রয়েছে ৯ নম্বর স্থানে। এই অবস্থায় রবিবার দুই দলই চাইবে ম্যাচটা পকেটে পুড়ে নিয়ে লিগ টেবিলে একটা ভালো জায়গায় যাবার।

 রবিবার ম্যাচের আগে যদি প্রথমে মুম্বই দলের ব্যাটিং-এর দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে তাহলে প্রথম দুটি ম্যাচ বাদ দিয়ে তৃতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে ৬৫ রানের ইনিংস খেলেছেন। ঈষাণ কিষাণ আর সূর্যকুমার যাদবের কথা যত না বলা যায় ততোই ভালো। এই দুই ব্যাটার আর কবে জ্বলে উঠে দলকে জেতাবেন তা স্বয়ং ঈশ্বরই জানেন। একই পথের পথিক ক্যামরন গ্রিনও।

রোহিতদের দলে এখন ব্যাটিংয়ের উদিত সূর্য হলেন তিলক ভার্মা। চেন্নাই ম্যাচ বাদ দিলে বাকি দুটি ম্যাচে তিলকের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। এখন দেখার নাইটদের বিরুদ্ধে তিলকের ব্যাট থেকে কত রান আসে।

রোহিতদের দলে ব্যাটারদের পাশাপাশি বোলিং বিভাগের অবস্থাও খুব খারাপ। পীযূশ চাওলা, ক্যামরন গ্রিনরা এখন অতীতের ছায়া। এই অবস্থায় রিঙ্কু, গুরবাজদের কি করে সামলান পিযূশরা তাও কিন্তু দেখার বিষয়।

মম্বই দলের থেকে এই মুহূর্তে নাইটরা একটু বেটার জায়গায় আছে তা একদম ঠিক। আগের ম্যাচে নাইট অধিনায়কের পাশাপাশি বড় রান করেছেন রিঙ্কুও। কাজেই রিঙ্কুর ওপর এখন সব দলেরই নজর থাকবে। এই যদি জেসন রয় ও লিটন দাস দলে সুযোগ পান তবে মুম্বই দল আরও চাপে পড়ে যাবে।

এই মুহূর্তে নাইটরা ব্যাটিং-এর পাশাপাশি বোলিং বিভাগেও কিন্তু এগিয়ে রয়েছে মুম্বইর থেকে। কিন্তু ক্রিকেট অনিষশ্চয়তার খেলা। যে কোনও সময় ঘটে যেতে পারে অঘটন। দলে কে আছে কে নেই, কিম্বা কে এগিয়ে, কে পিছিয়ে তাও ফ্যাক্টর নয়। যে জিতবে তাকে অবশ্যই ম্যাচের সেরাটা দিয়ে বাজিমাত করতে হবে। এখন দেখার কে রবিবারের ম্যাচে বাজিমাত করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অনিশ্চিত রবসন, অ্যাওয়ে ম্যাচে ৩ পয়েন্টের লক্ষে বাগান

‘ওকে গুলি করো’,বাংলাদেশের কাছে হারের পরেই বিস্ফোরক মন্তব্য বাসিতের

দীর্ঘ অপেক্ষার অবসান, দেশে ফিরছেন ভারতে আটকে থাকা দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা

ম্যাচ গড়াপেটার অভিযোগ, KKR-এর প্রাক্তন তারকাসহ দুই কর্তাকে সাসপেন্ড করল ICC

মন্ধানার সঙ্গে গোয়েন্‌কার দলে খেলবেন বাংলার রিচা, কত টাকায় তাঁকে কিনল ম্যাঞ্চেস্টার?

‘অক্ষরকে বাদ দেওয়া আমার ভুল ছিল’, ক্ষমা চেয়ে বড় স্বীকারোক্তি সূর্যকুমারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ