Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: আমি দলের বাইরে কারোর কোনও পরামর্শ শুনতে চাই না: বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ গত বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দূরন্ত একটি শতরান করেছিলেন বিরাট কোহলি। এবং ওই ম্যাচে জয়ের পরই আইপিএল-এ প্লে-অফে যাওয়ার রাস্তা প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে বিরাট। তারপরই সমালোচকদের উদ্দেশে মিঃ কোহলির বার্তা, আমি দলের বাইরে কাউকে চিনি না, এবং তাঁদের মতামত মানতেও চাই না বলে হুঁশিয়ারি দিয়েছেন মিঃ কোহলি।

উল্লেখ্য, হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে বিরাট ৬৩ বলে সেঞ্চুরি করেন। এবং তাঁকে যোগ্য সহায়তা করেন ফাফ ডুপ্লেসি। তিনি অপরাজিত থাকেন ৭১ রানে। মূলত এই দূজনের ব্যাটিং-এর লম্বা ইনিংসের ফলেই সানরাইজার্সকে আট উইকেটে হারাতে পারল বিরাটরা।

হায়দরাদের বিরুদ্ধে ম্যাচে দূরন্ত পারফরম্যান্স করার পর বিরাট সাংবাদিকদের বলেন, এখন আমি গত ম্যাচে কি হয়েছে তা নিয়ে ভাবতে চাই না। সামনের দিকে এগোতে চাই। আমি চাই না আমাকে বাইরের কেউ এসে আমাকে পরামর্শ দিক। যা কোনওদিন আমার পছন্দ নয়। এই নয় যে, আমি সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে প্রথম সেঞ্চুরি করলাম। সুতরাং এটা নিয়ে এত ভাবার কি আছে।

এরপর নিজের খেলার প্রসঙ্গে বিরাট বলেন, আমি একটা বা দুটো বছর ক্রিকেট খেলছি না, প্রায় ১২ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। কাজেই ক্রিকেট ম্যাচে আমি সবসময়ই টেকনিকের ওপর নির্ভর করে খেলেছি। কখনও স্টাইলিস শট নিয়ে উইকেট ছুঁড়ে দিইনি, সেটা আইপিএল-এ হউক কিম্বা টেস্ট ক্রিকেটেই হউক।

সব শেষে বিরাট, গত বৃহস্পতিবারের ম্যাচে প্রতিপক্ষ দলের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের জানান, অ্যাডাম মার্করাম-এর দল যথেষ্ট ভালো খেলেছে। বিশেষ করে ক্লাসেন-এর কথা আলাদা করে বলতেই হয়। কেননা ওঁর জন্যই হায়দরাবাদ  আমাদের বিরুদ্ধে এই রান করতে পেরেছে।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত