খাস কলকাতায় বন্ধ ঘরে আচমকাই আগুন, ঝলসে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি ভাড়া বাড়িতে আচমকাই লেগে যায় আগুন। আর তাতে প্রাণ হারান সুরজিৎ সর্দার নামে এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিরিষবাগান এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সুরজিৎ। রবিবার  দুপুরেই তাঁর ঘর থেকেই ধোঁয়া বের হতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে ।

ঘটনাস্থলে যায় দমকলের দুই ইঞ্জিন। অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী । এরপরেই উদ্ধার হয় সুরজিতের পোড়া দেহ । কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছেন তাঁর গোটা  শরীর। আর তাতেই প্রশ্ন উঠছে, সুরজিত কী নিজেই আগুন ধরিয়ে আত্মঘাতী হয়েছেন? এই নিয়ে এখন স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করাও শুরু করেছে।

দমকল সূত্রে খবর, আগুনের উৎস এখনও জানা সম্ভব হয়নি। কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই ছুটির দিন দুপুরে এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। বলা বাহুল্য, কিছু দিন আগে সিঁথির মোড়ের কাছে তেলের ট্যাঙ্কারে আচমকাই আগুন লেগে যায়। তাতে প্রাণ হারান একজন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের শহরে ঘটল অগ্নিকাণ্ড।

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়