সাতসকালে খাস কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, হাতেনাতে পাকড়াও যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে খাস কলকাতায় অস্ত্র উদ্ধার।শিয়ালদহ স্টেশনে কার্তুজ সহ উদ্ধার ৮ আগ্নেয়াস্ত্র সহ। এসটিএফ সূত্রে খবর,প্রতিবেশী রাজ্য বিহার থেকে এইসব আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল। এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা।এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। জানা গিয়েছে ধৃতের নাম হাসান শেখ।মালদার বাসিন্দা তিনি। সোমবার সকালে শিয়ালদহ স্টেশনে ট্রেন ঢুকতেই অভিযুক্তকে পাকড়াও করে এসটিএফ।

এসটিএফ জানিয়েছে,ধৃতের কাছ থেকে তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ৮ রাউন্ড।৬ টা ৯ মিলিমিটার পিস্তল এবং দুটো ওয়ান শটার।মোট ৮ টা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।এটাই প্রথমবার নয় শিয়ালদহ স্টেশন ও লাগোয়া অঞ্চলে সাম্প্রতিক অতীতে একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। তাহলে কি শিয়ালদহ স্টেশনকে অস্ত্র পাচারের রুট হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা?এই প্রশ্নের উত্তর পেতে তদন্তে এসটিএফ।

জানা গিয়েছে এসটিএফের কাছে আগেই খবর ছিল।সেই মতো সোমবার ১৭ মার্চ সকালে স্টেশন এলাকায় নজরদারি চলছিল।সকালে স্টেশনের প্ল্যাটফর্মে হাটেবাজারে এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়ায়।রাজ্য পুলিশের এসটিএফের তদন্তকারীরা তল্লাশি শুরু করেন। এক যুবককে দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই সাফল্য মেলে। জামাকাপড়ের ভেতর ওইসব আগ্নেয়াস্ত্র লুকিয়ে নিয়ে আসা হয়েছিল। জামাকাপড় সার্চ করতেই উদ্ধার হয় ওই অস্ত্র।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিহারের মানসিং জেলা থেকে ওইসব অস্ত্র নিয়ে আসা হচ্ছিল।বিহারের খাগারিয়া জেলায় ওইসব অস্ত্র তৈরি হয়েছে।তারপর সড়কপথে সেগুলিকে মালদহে নিয়ে আসা হয়। এরপর হাটেবাজারে এক্সপ্রেস ধরে কলকাতায় সেগুলি নিয়ে আসা হচ্ছিল। ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

চিকিৎসক নয়, সাইকেল চালানোকে অগ্রাধিকার দিন, বিশ্ব সাইকেল দিবসে বার্তা ক্রীড়ামন্ত্রীর

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা