চাকরিহারা গ্রুপ সি এবং ডি কর্মীদের ভাতার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)-এর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার (২০ জুন) বিচারপতি অমৃতা সিংহ রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন। রায় দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘২৬ সেপ্টেম্বর বা আদালত পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য।’

নিয়োগে অস্বচ্ছতা থাকায় গত মার্চে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের ত‍ৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। চাকরিহারাদের মধ্যে শিক্ষকের পাশাপাশি অশিক্ষক (গ্রুপ সি এবং গ্রুপ ডি) কর্মীরাও রয়েছেন। চাকরি বাতিলের পাশাপাশি শূন্য হওয়া পদে নতুন করে নিয়োগেরও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। চাকরি খুঁইয়ে আতান্তরে পড়ে যান ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। মানবিক কারণে চাকরিহারাদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি গত মে মাসে রাজ্য  চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেন।

গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলাকারীদের আইনজীবীর দাবি, রাজ্য সরকারের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। মামলার শুনানিতে ভাতার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিংহ। তিনি বলেন, “টাকার পরিমাণ ২৫ হাজার এবং ২০ হাজার হল কেন? কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করলেন?” পাল্টা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। গত সপ্তাহে ওই মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত ছিল।

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬