উত্তরবঙ্গে শনি ও রবিবার লাল সর্তকতা জারি, দক্ষিণেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। সেই অনুযায়ী শুক্রবার বিকেল থেকে আকাশ কালো মেঘে ঢেকে যায়। সন্ধ্যা গড়াতেই শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। সঙ্গে বইতে থাকে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ো বাতাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত ধীরে ধীরে সরে উত্তরবঙ্গের দিকে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শান্তিনিকেতন ও ক্যানিংয়ের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও আলিপুর আবহাওয়া  দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে শনিবার থেকে। উত্তরবঙ্গে শনি ও রবিবার অতিবৃষ্টির লাল সর্তকতা(Red Alert) জারি হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টি চলবে। বাড়ি এবং অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় চরম দুর্যোগ নেমে আসতে পারে। ব্যাপক ধস নামতে পারে। উত্তরবঙ্গে নদীর জলস্তর অনেকটা বাড়বে ।নিচু এলাকা প্লাবিত হবে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার জেলায়।উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)পূর্বাভাস।

প্রায় প্রতিদিনই উত্তরবঙ্গের একাধিক জেলায় কোথাও কমলা সতর্কতা(Orange Alert) কোথাও লাল সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তবে উত্তরবঙ্গে ভারী দুর্যোগ হলেও দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় প্রতিদিনই বৃষ্টি চলবে। কোন কোন এলাকায় বেশ কিছুক্ষণের জন্য একটানা বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই পার্বত্য এলাকায় একটানা বৃষ্টির দরুন ডিভিসি(DVC) সহ একাধিক বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে। এর দরুন একাধিক নদীর জল নির্দিষ্ট মাত্রার ওপর দিয়ে বইছে।

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ