‘চার রাত দু চোখের পাতা এক করতে পারিনি’, দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানালেন তেহরানে বন্দি ফাল্গুনি

Share:

নিজস্ব প্রতিনিধি :  চলতি মাসেই কাজ নিয়ে গিয়েছিলেন ইরানে। কাজ শেষ করে কয়েকদিনের মধ্যেই ফিরে আসার কথা। কিন্তু ফেরাটাই এখন অনিশ্চয়তায় ঢেকে গিয়েছে। ইরান ইজরায়েলের যুদ্ধের পারদ চড়ছে। সেই আবহে শহরে ফেরা নিয়ে চিন্তায় কলকাতার অধ্যাপক ফাল্গুনি দে। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে ইরান ও ইজরায়েলে। একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

অধ্যাপক ফাল্গুনি দে জানিয়েছেন, বর্তমানে মধ্য তেহরানের তালেঘানি এলাকার মাসাদ হোটেলে আছেন। কলকাতায় ফেরার চেষ্টা করছেন কিন্তু সব চেষ্টাই বিফল হচ্ছে। প্রতি মুহূর্তে আতঙ্কে রয়েছেন। এমন ধরনের যুদ্ধের সাক্ষী আগে কখনো হননি। ৪ রাত দু চোখের পাতা এক করতে পারেননি তিনি। সবসময় আতঙ্কে কাটছে তাঁর। জম্মু ও কাশ্মীর থেকে ইরানে পড়তে এসেছিলেন ৪ হাজার পড়ুয়া। এছাড়াও অন্যান্য ক্যাটাগরির পড়ুয়া-শিক্ষক মিলিয়ে বর্তমানে ইরানে আটকে পড়েছেন প্রায় দশ হাজার জন। তাদের মধ্যে ফাল্গুনিও রয়েছেন।

তিনি যে কাজ নিয়ে ইরানে গিয়েছেন, সেই কাজ শেষ করে দুই দিনের মধ্যেই ফিরবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। টাকাও শেষ হয়ে আসছে। যুদ্ধকালে খরচ তুলতে হিমশিম অবস্থার সৃষ্টি হয়েছে। টাকা আনানোর কোনো জায়গা নেই। কবে বিমান চলাচল শুরু হবে তা এখনও জানা যায়নি। দূতাবাস থেকে বার বার জানানো হয়েছে, হোটেল থেকে বাইরে না বেরোতে। হোটেলেই থাকতে। কিন্তু হাতের টাকাো শেষ। কীভাবে বাকি কয়েকদিন কাটাবেন বুঝতে পারছেন না ফাল্গুনি। আতঙ্কে একপ্রকার ঘুম ছুটেছে ইরানে থাকা সকল ভারতীয়র।

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার