Loading live market data...
Loading active stocks...
Connecting...

দেড় লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ফিল্মি কায়দায় ব্যবসায়ীর ছেলেকে অপহরণ, খাস কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিবারের সদস্যদের সামনে থেকেই যুবককে অপহরণ করল দুষ্কৃতীরা। এমনই ঘটনা ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকায়। অভিযোগ উঠেছে, পরিবারের সদস্যদের শাসিয়ে যুবককে অপহরণ করে পালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার খবর পেয়েই অপহৃত যুবককে উদ্ধার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ । সেইসঙ্গে এই ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা ব্যবসায়ী  দিলীপ কুমারের বাড়িতে যান চার অভিযুক্ত। বাড়িতে ঢুকেই দিলীপ বাবু এবং তাঁর পরিবারের সদস্যরা ধমকানো করে দেয়। তারপর বন্দুক উঁচিয়ে দিলীপ কুমারের ১৯ বছরের ছেলে প্রিন্স কুমারকে অপহরণ করে  চারজন পালিয়ে যায়। এর কিছু পরই দিলীপের ফোনে ছেলে একটি ভিডিও পাঠায় । সেই ভিডিওতে প্রিন্স জানায় দুষ্কৃতীরা  তাঁকে কোনও একটি জায়গায় নিয়ে যাচ্ছেন। তার কিছু ক্ষণ আবার ফোন আসে। সেইসময় দিলীপবাবুকে ফোনে বলা হয় ছেলেকে সশরীরে ফিরে পেতে হলে দেড় লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। এই ঘটনার পরেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে আসেন দিলীপ বাবু ।

অপহরণের অভিযোগ পাওয়ার দেড় ঘণ্টার মধ্যে প্রিন্সকে উদ্ধার করে প্রগতি ময়দান থানার পুলিশ । সেই সঙ্গে অপহরণের সঙ্গে যুক্ত চারজনকে  গ্রেফতার করেছে পুলিশ । ধৃতরা হলেন- সঞ্জয় রজক, রাজেশ মল্লিক, সোনু মল্লিক এবং বিশাল যাদব। তাদেরকে জিজ্ঞাসাবাদ  করা চলছে । কেন প্রিন্সকে অপহরণ করা হয়েছিল তা এখন জানা যায়নি । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত